‘ছাব্বিশের যুদ্ধে’ উত্তরপাড়া আসনে বামেদের প্রার্থী ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। গতবার লড়েছেন নন্দীগ্রাম থেকে। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। তাতে জানা গিয়েছে, এই পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পত্তি বেড়েছে চার গুণেরও বেশি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মামলাও। তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। গাড়ি, বাড়ি নেই। গয়নাও নেই মীনাক্ষীর। সম্বল একটি স্কুটি। কিন্তু পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছেন উত্তরপাড়ার ভোটারদের দুয়ারে।
এই বিষয়ে আরও খবর
হলফনাম জমা দিয়েছেন মীনাক্ষী। বামেদের লড়াকু এই নেত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এমএ করেছেন। তারপর এই বিশ্ববিদ্যালয় থেকেই ২০১০ সালে বি-এড করেছেন। হলফনামা অনুযায়ী, মীনাক্ষীর নিজের নামে কোনও জমিজমা নেই। নেই বাড়িও। গয়নাও নেই। তবে একটি স্কুটার রয়েছে। সেটিও ১২ বছরের পুরনো। যার বর্তমান দাম ২০ হাজার ৮৮০ টাকা। তিনি নিজেকে সমাজকর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন দলের সর্বক্ষণের কর্মী। কিন্তু দল থেকে কত টাকা পান তা তিনি জানানি। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, মীনাক্ষীর মোট ১,৩২,১৯৮.৭২ টাকার অস্থাবর সম্পত্তি ছিল।
মীনাক্ষী জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬। হাতে নগদ রয়েছে ২ হাজার। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। তার মধ্যে তিনটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ১৫ হাজার, ৮,৮৪৬ এবং ১ লক্ষ ৭৩ হাজার ৮৯৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টটে রয়েছে ৬০,৯৪০ টাকা। এলআইসিতে তাঁর ২ লক্ষ টাকার বিমা রয়েছে। মিউচুয়াল ফান্ডে বা বন্ডে তাঁর বিনিয়োগ ৯৬,৮৯৫ টাকা। সব মিলিয়ে ব্যাঙ্কে তাঁর বিনিয়োগ রয়েছে, ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭৬ টাকা। তাঁর কোনও লোন নেই বলেও জানিয়েছেন বাম নেত্রী। এত কিছু নেইয়ের মাঝে প্রায় ১৯টি মামলা রয়েছে।
বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি কে হাসবে এখন তাই দেখার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
নিবেদিত







