রাজ্যে ক্ষমতা দখলের পরই আগ্রাসী বিজেপি! উদয়নারায়নপুরের তৃণমূলের জয়ী প্রার্থী সমীর পাঁজাকে মারধরের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। জয়ী শংসাপত্র আনতে গিয়ে তিনি হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি তৃণমূলের জয়ী প্রার্থীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
উদয়নারায়নপুরে তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ১৪ রাউন্ড গণনা শেষে তিনি ১০৪৮২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সমীরের দাবি, গণনার শেষে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তাঁকে শংসাপত্র নেওয়ার জন্য ডাকেন আরও। সেই সময় তাঁকে গণনাকেন্দ্রের সামনে বিজেপির লোকজন মারধর করে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনে তাঁকে রাস্তায় ফেল বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন সমীর। তিনি বলেন, “আমি সার্টিফিকেট না নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তারপর আরও সাহেব ডাকেন সার্টিফিকেট নেওয়ার জন্য। তখনই সেন্ট্রাল ফোর্সের সামনেই আমাকে ফেলে বেধড়ক মারধর করা হয়।”
উল্লেখ্য, ১০৪৮২৬ ভোট পেয়েছেন সমীর পাঁজা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের থেকে থেকে ১১৯১৮ ভোট বেশি পেয়েছেন। পাঁচ নম্বর স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী অসিত। তাঁর প্রাপ্ত ভোট ১২১১।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
নিবেদিত






