Advertisement
Advertisement
West Bengal Assembly Election

পিস্তল হাতে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী! ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে ছবি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২৩:৫৩

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২৩:৫৩

options
link
পিস্তল হাতে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী! ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক zoom
সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের ভাইরাল সেই ছবি।

পিস্তল হাতে চেয়ারে বসে রয়েছে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ! তাঁর এমনই এক ছবি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। এই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের কটাক্ষ, বিজেপিতে ভালো মানুষের অভাব। ওদের হাতে বন্দুকই মানায়। অন্যদিকে, বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে ছবি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন বিজেপি প্রার্থী তার হাতে রয়েছে পিস্তল। ছবির উপরে লেখা ‘মাটি মাফিয়া।’ ছবিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হতেই বিজেপি প্রার্থী স্বরাজ বলেন, ”তৃণমূল এগুলো বানাচ্ছে, ভাবছে আমার গায়ে কাদা লাগাবে। মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না। যে অস্ত্রের ছবি দেখাচ্ছে সেটা আমাকে দেখানোর দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গের সরকার আমাকে লাইসেন্স-সহ অস্ত্র দিয়েছে। তৃণমূলের কাজ হচ্ছে বেআইনি অস্ত্র নিয়ে ঘোরা। আই প্যাক তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র করছে। মগরা থানায় আমি লিখিতভাবে অভিযোগ জানাব।”

Advertisement

তৃণমূলের সুরেশ সাউ বলেন, “বিজেপিতে ভালো মানুষের অভাব আছে। যার জেরে এই ধরনের প্রার্থীকে দাঁড় করাতে হচ্ছে।”

পালটা তৃণমূলের সুরেশ সাউ বলেন, “বিজেপিতে ভালো মানুষের অভাব আছে। যার জেরে এই ধরনের প্রার্থীকে দাঁড় করাতে হচ্ছে। আজকে দেখছেন বন্দুক হাতে, কালকে দেখবেন সাধারণ মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এই বন্দুক ফেক নয়, ওঁর নিজেরই বন্দুক। এরা পেন নিয়ে চলতেই পারে না ওদের হাতে বন্দুকই মানায় তাই বন্দুক হাতে ছবি দেখা যাচ্ছে।”

পাশাপাশি সপ্তগ্রামের সিপিআইএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার বলেন, “এই ছবি এআই দিয়ে তৈরি নাকি উনি নিজেই তুলেছেন? সেই ছবি সমাজমাধ্যমে কেন ছাড়া হল? এগুলো তারাই বলতে পারবেন। তবে এটা সামাজিক এবং আইনি দিক দিয়ে সঠিক নয়। সাইবার ক্রাইমের আওতায় চলে আসতে পারে। এর সামাজিক একটা খারাপ দিক আছে। তবে যাঁর নামে এগুলো হচ্ছে তাঁর যে হলফনামা নির্বাচন কমিশনে জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে ওনার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। প্রমাণ হবে কি হবে না সেটা আইনি বিষয়। উনি হলফনামায় বলছেন ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এই যে ছবি এবং তার যে কাজ এ দুটো বিষয়ে একটা ইঙ্গিত দেয়। যদি কৃত্রিমভাবে এটা তৈরি করা হয়ে থাকে তাহলে অবশ্যই উনি আইনের সাহায্য নিতে পারেন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.