ভোটের (West Bengal Assembly Election) পাঁচদিন আগে দিতে হবে ভোটার স্লিপ। প্রথম দফার ভোটের আগে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সেই কাজ করতে হবে বিএলওদেরই। কোনও রাজনৈতিক দলের কর্মীরা এই কাজ করতে পারবেন না। অন্য কেউ এই কাজ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিএলও-র সঙ্গে প্রার্থী বা বিএলএরা থাকতে পারবেন বলে জানিয়েছে কমিশন।
এই বিষয়ে আরও খবর
ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা, কোন পার্ট-সহ ক্রমিক নম্বর লেখা থাকবে। পাশাপাশি ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না, তা লেখা থাকবে বলে জানিয়েছে কমিশন।
বঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) আগামী ২৩ এপ্রিল। তার পাঁচদিন আগে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা, কোন পার্ট-সহ ক্রমিক নম্বর লেখা থাকবে। পাশাপাশি ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না, তা লেখা থাকবে বলে জানিয়েছে কমিশন। ভোটার স্লিপ বিতরণ করা বরাবরই বিএলওদের কাজ। কিন্তু অনেকবার অভিযোগ ওঠে ভোটার স্লিপ বিতরণ করছেন রাজনৈতিক কর্মী। এবার তা আটকাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
বঙ্গে দু’দফায় নির্বাচন। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন ১৫২টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে জনতা। তার আগে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কমিশন। এবার ৫দিন আগে ভোটার স্লিপ বিতরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত






