Advertisement
Advertisement
Shuvendu Adhikari

শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ, কী জানাল হাই কোর্ট?

‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তা নিয়েই দানা বাঁধে বিতর্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৫২

options
link
শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ, কী জানাল হাই কোর্ট? zoom
শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ

শুভেন্দু অধিকারীর সেকুলারিজম মন্তব্যের জল গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে মামলা হয়েছিল আদালতে। তাতেই জয় পেলেন শুভেন্দু। প্রধান বিচারপতি খারিজ করে দিলেন মামলা।

‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।

‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, “বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।” তাঁর দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের ‘বেসিক্যাল স্ট্রাকচার’, সাধারণ পরিকাঠামো। সেখানে বিজেপি অ্যান্টি-সেকুলারিজম কাজ করছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সংবিধানের বিরোধিতা করছেন বলেও দাবি করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, কলকাতা হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রধান বিচারপাতি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের আবেদন? সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি বলেন, কোনও আইনি কারণ দেখাতে পারেনি মামলাকারী। তাই মামলা খারিজ। অর্থাৎ স্বস্তি পেলেন শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.