প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক তৃণমূলে (TMC)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা পবিত্র কর (Pabitra Kar)। নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র বরাবর বিরোধী দলনেতার সঙ্গী হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি দু’জনের রাজনৈতিক পথ আলাদা হয়ে গিয়েছিল। জল্পনা চলছিল, পবিত্রবাবু আবারও তৃণমূলে ফিরবেন। জল্পনা সত্যি হল মঙ্গলবার সকালে। কলকাতাতেই ‘ঘর ওয়াপসি’ হল তাঁর। সম্ভবত ছাব্বিশের ভোটে (West Bengal Assembly Election) নন্দীগ্রামে বিরোধী দলনেতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন তাঁরই একদা ‘বন্ধু’ পবিত্র কর।
এই বিষয়ে আরও খবর
In the presence of our Hon’ble National General Secretary Shri @abhishekaitc, Shri Pabitra Kar, former BJP leader from Boyal-I Gram Panchayat under Nandigram-II Block in Purba Medinipur, joined the Trinamool Congress family today.
AdvertisementDissatisfied with BJP’s anti-people stance, he… pic.twitter.com/MtqJGhfOKJ
— All India Trinamool Congress (@AITCofficial) March 17, 2026
সোমবারই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ প্রকাশিত হয়েছিল, শুভেন্দুর দীর্ঘদিনের সঙ্গী পবিত্র কর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে পারেন। একুশের ভোটের আগে তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, একুশে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর এই পবিত্র কর। তবে বছর খানেকের মধ্যে গেরুয়া শিবিরের প্রতি তাঁর মোহভঙ্গ হয়। রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন।

সোমবারই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ প্রকাশিত হয়েছিল, শুভেন্দুর দীর্ঘদিনের সঙ্গী পবিত্র কর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে পারেন। একুশের ভোটের আগে তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, একুশে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর এই পবিত্র কর। তবে বছর খানেকের মধ্যে গেরুয়া শিবিরের প্রতি তাঁর মোহভঙ্গ হয়। রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও বিরোধী দলনেতার সঙ্গে ‘বন্ধুত্ব’ ছিল অটুট।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এই নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে লড়াই নিয়ে শুভেন্দু-পবিত্র সংঘাতে জড়ান। সেই থেকেই বয়ালের বাসিন্দা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছিল বলে ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। এবার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার ঠিক আগে, মঙ্গলবার পবিত্র কর যোগ দিলেন শাসক শিবিরে। তাঁকে নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করলে তা বেশ খানিকটা চমক হবে নিঃসন্দেহে। আর সেখানে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার নীতি গ্রহণ করবে শাসকদল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?
নিবেদিত






