জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড়! সোশাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে তুমুল বিতর্কের মুখে কলকাতার বিখ্যাত চিকিৎসক পিকে হাজরা। যদিও চিকিৎসক গোটা বিষয়টায় কোনও ভুল দেখছেন না। তাঁর যুক্তি, সকলের রাজনৈতিক মতাদর্শ থাকে। তাঁর ক্ষেত্রেও বিষয়টা সেরকমই।
এই বিষয়ে আরও খবর
বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন চিকিৎসক পিকে হাজরা। পোস্টের বয়ানে তিনি লেখেন, যে সমস্ত রোগী চিকিৎসকের চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বলবেন, তাঁরা ডাক্তারবাবুর কনসালটেশন ফি বা পরামর্শ মূল্যে বিশেষ ছাড় পাবেন। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। একজন চিকিৎসক কীভাবে এমন পোস্ট করলেন, তাঁর নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। প্রশ্ন ওঠে, রোগীদের ক্ষেত্রে কীভাবে এমন মন্তব্য করতে পারেন একজন চিকিৎসক?

বিতর্কের মুখে চিকিৎসকের যুক্তি, বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, ডাঃ শান্তনু সেন যদি তৃণমূলের সাংসদ হতে পারেন, তবে তার এই পোস্টে সমস্যা কোথায়? তিনি আরও বলেন, “জয় শ্রী রাম কোনও ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক স্লোগান। সবাই নিজের মতো করে প্রচার করছে। আমি আমার পেশার মাধ্যমেই প্রচার সারছি। ডাক্তারিই আমার প্রচারের অস্ত্র।” এই আচরণের তীব্র নিন্দা করেছেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও ডাঃ সুবর্ণ গোস্বামী। তাঁদের যুক্তি, ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতামত পেশ করা যেতেই পারে, কিন্তু চিকিৎসক হিসেবে কোনও রাজনৈতিক স্লোগান ব্যবহার করলে ছাড়ের আশ্বাস দেওয়া যেতে পারে না। এটা নীতি বিরোধী। পি কে হাজরার এই আচরণে লজ্জিত চিকিৎসকদের একাংশ। এপ্রসঙ্গে চিকিৎসক শান্তনু সেন বলেন, “রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকেই সমানভাবে পরিষেবা দেব। সেখানে দাঁড়িয়ে এটা করা অন্যায়।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
নিবেদিত






