নির্বাচনী প্রচারের ব্যস্ততা মানেই অনিয়ম, ক্লান্তি আর চাপ- এটাই যেন স্বাভাবিক ছবি। কিন্তু সেই ছকের বাইরে এক সহজ, স্বতঃস্ফূর্ত জীবনযাপনেই বিশ্বাসী উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। আলাদা করে শরীরচর্চা বা কড়া ডায়েট নয়, প্রতিদিনের দীর্ঘ পথচলাই তাঁর ফিটনেসের মূল চাবিকাঠি। খাবারে সরলতা, পছন্দে একটুখানি রসনা-তৃপ্তি, আর ক্লান্তি কাটাতে নির্ভরতা শুধু ঘুমের উপর। চলুন বিস্তারিত জানা যাক-

আরও পড়ুন:
শরীরচর্চা ও ফিটনেস
নিয়ম করে রোজ শরীরচর্চার অভ্যেস নেই। তবে এখন প্রচারের ব্যস্ততায় প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা হাঁটতেই হচ্ছে- এই দীর্ঘ হাঁটাই তাঁর দৈনিক ফিটনেস রুটিনে পরিণত হয়েছে। আপাতত রক্তচাপ বা সুগারের কোনও সমস্যা নেই।
রসনায় পছন্দ-অপছন্দ
খাবারের ক্ষেত্রে চিংড়ি ও ভেটকি তাঁর বিশেষ প্রিয়। অন্যান্য মাছের প্রতি তেমন আগ্রহ নেই। বিরিয়ানি আর ফুচকা শুনলেই মন ভালো হয়ে যায়।
দিনভর খাবারের ছক
সকালের শুরুটা হয় হালকা খাবার দিয়ে- মুড়ি, সেদ্ধ ছোলা ও শসা। দুপুরে পাতে থাকে ভাত-ডাল, সঙ্গে ডিম বা মুরগির মাংস; মাঝেমধ্যে চিংড়িও জায়গা করে নেয়। রাতের খাবারও দুপুরের মতো প্রায় একই ধরনের।

গলা ভেজাতে
গরম ও পরিশ্রমের মাঝে শরীরকে সতেজ রাখতে ডাবের জল এবং ওআরএস-ই তাঁর ভরসা।
চাপ সামলানোর উপায়
তাঁর কথায়, বিশেষ কোনও টেনশন নেই। সারাদিনের ক্লান্তি কাটাতে তিনি নির্ভর করেন পর্যাপ্ত ঘুমের উপর, এটাই তাঁর একমাত্র রিলিফ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
নিবেদিত


