Advertisement
Advertisement
West Bengal Elections 2026

বিরল গ্রুপের রক্তের প্রয়োজন ছিল রোগীর, প্রচার শেষে হাসপাতালে ছুটে গিয়ে প্রাণ বাঁচালেন সিপিএম প্রার্থী

ভোটের প্রচারে গিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের কেউ সাধারণ মানুষের দাড়ি কেটে দিচ্ছেন। কেউ আবার বালতি করে জল টেনে দিচ্ছেন, রুটি বেলছেন, ডিমের অমলেট করে দিচ্ছেন! এসব ঘটনা নিয়ে শোরগোলও দেখা দিচ্ছে। এবার প্রার্থীকে দেখা গেল হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীকে দুষ্পাপ্য গ্রুপের রক্ত দিলেন!

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ২০:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ২০:৪২

options
link
বিরল গ্রুপের রক্তের প্রয়োজন ছিল রোগীর, প্রচার শেষে হাসপাতালে ছুটে গিয়ে প্রাণ বাঁচালেন সিপিএম প্রার্থী zoom
রক্তদান করছেন সিপিএম প্রার্থী। নিজস্ব চিত্র

ভোটের (West Bengal Elections 2026) প্রচারে গিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের কেউ সাধারণ মানুষের দাড়ি কেটে দিচ্ছেন। কেউ আবার বালতি করে জল টেনে দিচ্ছেন, রুটি বেলছেন, ডিমের অমলেট করে দিচ্ছেন! এসব ঘটনা নিয়ে শোরগোলও দেখা দিচ্ছে। এবার প্রার্থীকে দেখা গেল হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীকে দুষ্পাপ্য গ্রুপের রক্ত দিলেন! চিকিৎসাধীন ওই রোগীর রক্তের দ্রুত প্রয়োজন ছিল। কিন্তু রক্ত পাওয়া যাচ্ছিল না বলে খবর। নদিয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সবুজ দাস এই রক্তদান করেছেন।

রাজনৈতিক মহলের মত, সিপিআইএম প্রার্থী সবুজ দাস এলাকায় যথেষ্ঠ পরিচিত মুখ। করানোর সময় সিপিএমের পক্ষ থেকে রেড ভলেন্টিয়াররা কাজ করেছেন। এখনও রেড ভলেন্টিয়াররা কাজ করেন। কল্যাণী এলাকায় সবুজ দাস রেড ভয়েন্টিয়ারের দায়িত্ব সামলেছেন। বিভিন্ন সময় রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহও করে দিয়েছেন, নিজেও দান করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে কল্যাণীতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সবুজ দাস। তিনি বিভিন্ন জায়গায় প্রচারও করছেন মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ। এদিকে ওই গ্রুপের রক্ত দুষ্প্রাপ্য, সচরাচর পাওয়া যায় না। ফলে রক্ত না পেয়ে হয়রান হয়েছিলেন ওই রোগীর বাড়ির লোকজন। এদিকে সিপিএম প্রার্থীর নিজের রক্তও ও নেগেটিভ গ্রুপের। সেই কথা শুনে আর কালবিলম্ব করেননি তিনি।

গতকাল, শনিবার রাতে তাঁর কাছে খবর এসেছিল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি এক রোগীর রক্তের প্রয়োজন। ওই রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ। এদিকে ওই গ্রুপের রক্ত দুষ্প্রাপ্য, সচরাচর পাওয়া যায় না। ফলে রক্ত না পেয়ে হয়রান হয়েছিলেন ওই রোগীর বাড়ির লোকজন। এদিকে সিপিএম প্রার্থীর নিজের রক্তও ও নেগেটিভ গ্রুপের। সেই কথা শুনে আর কালবিলম্ব করেননি তিনি।

West Bengal Assembly Election: CPM candidate saves patient's life by donating rare group blood
রক্ত দেওয়ার আগে হাসপাতালে সিপিএম প্রার্থী। নিজস্ব চিত্র

প্রচার শেষে রাতেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যান সবুজ দাস। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে রক্ত দেওয়ার অনুমতি দেন। কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাংকের বেডে শুয়ে রক্তদান করেন তিনি। জানা গিয়েছে, ওই রোগীকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। পরে আরও প্রয়োজন হলে রক্ত দেওয়া হবে বলেও সিপিএম প্রার্থী জানিয়েছেন। পরে সবুজ দাস বলেন, “রাজনীতি যদি মানুষের জন্য হয়, তবে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই উচিত।” তাঁর মতে, একটি জীবনের মূল্য রাজনীতির চেয়ে অনেক বেশি। সেই কারণেই তিনি প্রয়োজন উপলব্ধি করে রক্তদান করেছেন। আরও জানিয়েছেন, তাঁর রক্তের গ্রুপ বিরল হওয়ায় প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর তিনি রক্তদান করেন। দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকার বার্তাও ফের দিলেন বামপ্রার্থী।

গত সপ্তাহের প্রথম দিকে নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন তৃণমূল মনোনীত প্রার্থী ডঃ অতীন্দ্রনাথ মণ্ডলের। সবুজ দাস তৃণমূল প্রার্থীকে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনেও তিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন। বিপুল ভোটে তিনি সেবার পরাজিত হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.