নিজের কেন্দ্রে কত বুথ তা বলতে গিয়ে তোতলালেন কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে এই বিষয়ে প্রশ্ন করতেই ঘাবড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ পরে বলেন, কোচবিহার দক্ষিণে ১২৫টি বুথ রয়েছে। অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। বৈঠকের মধ্যেই তাঁকে কাজ ছেড়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। এই অপমানের পালটা জবাব দেন অনুরাগ যাদব।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের প্রত্যেকটিতে একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করেছে কমিশন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের জন্য যাঁদের অবজারভার করা হয়েছিল, তাঁদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে জ্ঞানেশ কুমার কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে আচমকা প্রশ্ন করেন, “আপনার কেন্দ্রে কতগুলি বুথ রয়েছে।” প্রশ্ন শুনে অনুরাগ প্রথমে কিছুটা ঘাবড়ে যান। তোতলাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে উত্তর দেন, তাঁর কেন্দ্রে ১২৫টি বুথ রয়েছে। অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। বৈঠকে সকলের সামনেই মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগকে বলেন, কাজ ছেড়ে বাড়ি চলে যান (‘গো ব্যাক টু হোম’)। জ্ঞানেশের এই অপমান ভালোভাবে নেননি প্রবীণ এই আমলা।
আরও পড়ুন:
জ্ঞানেশের এই মন্তব্যের পর বৈঠকে সকলের সামনেই অনুরাগ বলে ওঠেন, ‘২৫ বছর সার্ভিস করছি। আপনি এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না’। এরপরই ভার্চুয়াল বৈঠকে কয়েক সেকেন্ডের জন্য সকলেই চুপ করে যান। জ্ঞানেশ কুমারও এ প্রসঙ্গে আর কোনও কথা বলেননি। কিছুক্ষণ পরে নিজেই অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেন তিনি।
উল্লেখ্য, অনুরাগ সিনিয়র আইএএস অফিসার। তিনি একজন প্রবীণ আমলা। দুই রাজ্যে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক চলাকালীন তাঁকে এভাবে অপমান ভালোভাবে নেননি তিনি। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেন অনুরাগ। এভাবে ভরা বৈঠকে নিজেরই নিয়োগ করা পর্যবেক্ষকের সঙ্গেই বিতণ্ডায় জড়ালেন জ্ঞানেশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গম্ভীরদের নিয়ে বিস্ফোরক পোস্ট! তারপরই টিম ইন্ডিয়ায় ডাক পাওয়ার দৌড়ে ‘ব্রাত্য’ সরফরাজ
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
নিবেদিত


