ভোটবাক্সে শূন্য বাম। কিন্তু সোশাল মিডিয়ায় চোখ রাখলে নজরে পড়ে অন্য ছবি। তাই কটাক্ষ করেই বিরোধীরা বারবার বলে, ‘বামেরা শুধু সোশাল মিডিয়ায়ই।’ ভোটের মরশুমে সেই কটাক্ষকেই শক্তি বানাতে চাইছে লালপার্টি। এবার কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে চাইছেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। এলাকার জলন্ত ইস্যু নিয়ে তাঁদের ভিডিও করার বার্তা দিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
বিষয়টা ঠিক কী? আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছে সব দল। পিছিয়ে নেই বামেরাও। প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। তবে সেখানেই থেমে থাকছেন না তাঁরা। সোশাল মিডিয়াকেও প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে লালপার্টি। প্রার্থীদের পেজ থেকে এলাকার জ্বলন্ত সমস্যা নিয়ে ভিডিও পোস্ট করা হচ্ছে। তাঁরা দায়িত্ব পেলে কীভাবে সমাধান করবেন তাও বাতলে দিচ্ছেন। এসবের মাঝেই সম্প্রতি দীপ্সিতার পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে বলা হয়েছে, ‘দীপ্সিতা ধরকে জেতাতে চাও? সোশাল মিডিয়ায় আমাদের লড়াইতে শামিল হও।’
কিন্তু কীভাবে শামিল হতে হবে লড়াইয়ে? পোস্টেই তা জানানো হয়েছে। লেখা হয়েছে, দমদম উত্তরের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে রিল, ভিডিও, পোস্টার বানাতে হবে। তারপর তা পোস্ট করতে হবে। আর কোলাবোরেশনের রিকোয়েস্ট পাঠাতে হবে প্রার্থী দীপ্সিতাকে (Dipsita Dhar)। এই অভিনব প্রচারের উদ্যোগকে কমেন্ট বক্সে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। কিন্তু তাতে কি শূন্যের গেরো কাটবে? সে প্রশ্নের উত্তর মিলবে ৪ মে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ
-
‘রামায়ণ’ ব্লকবাস্টার করতে গণেশভক্ত রণবীরের চমক! গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত
-
ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো
-
‘ট্রফিচোর নকভি’, এশিয়া কাপ ফাইনালে গ্যালারি থেকে তুমুল কটাক্ষ, পালিয়ে বাঁচলেন পাক বোর্ড প্রধান!
নিবেদিত






