Advertisement
Advertisement
West Bengal Assembly Election

তৃণমূলের চাপে নতিস্বীকার! ৬ পুলিশ পর্যবেক্ষককে বদল কমিশনের

মালদহের চার কেন্দ্রে বিহার ক্যাডারের পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বাসিন্দা জয়ন্তকে পর্যবেক্ষক করতেই আপত্তি তোলে তৃণমূল। শাসকদলের অভিযোগ, জয়ন্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। সেক্ষেত্রে কীভাবে জয়ন্ত নিরপেক্ষ ভাবে পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন? প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২০:২২

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২০:২২

options
link
তৃণমূলের চাপে নতিস্বীকার! ৬ পুলিশ পর্যবেক্ষককে বদল কমিশনের zoom
শুধু মালদহ নয়, মুর্শিদাবাদ, আসানসোল, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মোট ৬ পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ পর্যবেক্ষক নিয়ে একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল! মালদহের চার বিধানসভায় বিহারের বিজেপি নেত্রীর স্বামী আইপিএস অফিসার জয়ন্ত কান্তকে পর্যবেক্ষক করা হয়েছিল। তা নিয়ে সরব হয় তৃণমূল। সেই চাপেই কার্যত নতিস্বীকার করল কমিশন। বদলে দেওয়া হল মালদহের চার বিধানসভা মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে। শুধু মালদহ নয়, মুর্শিদাবাদ, আসানসোল, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মোট ৬ পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে।

মালদহের চার কেন্দ্রে বিহার ক্যাডারের পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বাসিন্দা জয়ন্তকে পর্যবেক্ষক করতেই আপত্তি তোলে তৃণমূল। শাসকদলের অভিযোগ, জয়ন্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। সেক্ষেত্রে কীভাবে জয়ন্ত নিরপেক্ষ ভাবে পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন? প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল। তৃণমূলের সেই অভিযোগ খতিয়ে দেখা হয়। আজ, শনিবার কমিশন জানিয়ে দেয়, মালদহের ওই চার কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সড়ানো হচ্ছে জয়ন্তকে। দায়িত্ব পালন করবেন আইপিএস অফিসার হৃদয় কান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে হৃদয় বিহার ক্যাডারেরই আইপিএস ।

Advertisement

কমিশন আরও জানিয়েছে, মালদহ ছাড়াও আরও পাঁচ জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করা হয়েছে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির পর্যবেক্ষককে বদলে দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে সরছেন জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনির আধিকারিকও। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা কেন্দ্রে নতুন পুলিশ পর্যবেক্ষক আসছেন। বাগদা, বনগাঁ উত্তরের পর্যবেক্ষককে বদলে দেওয়া হল। তালিকায় রয়েছেন হাবড়া, অশোকনগর, আমডাঙার পুলিশ পর্যবেক্ষকও। মোট ৬ পর্যবেক্ষককে বদলে দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.