Advertisement
Advertisement
BDO

এবার একধাক্কায় ৮৩ জন বিডিও বদল, সংঘাতের আবহে নয়া সিদ্ধান্ত কমিশনের

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন আধিকারিক বদল করা হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৫:৩৩

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৫:৩৩

options
link
এবার একধাক্কায় ৮৩ জন বিডিও বদল, সংঘাতের আবহে নয়া সিদ্ধান্ত কমিশনের zoom
ফাইল ছবি।

অফিসার বদল নিয়ে সংঘাতের মাঝে ফের নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার একধাক্কায় ৮৩ জন বিডিও এবং এআরও বদল করা হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন আধিকারিক বদল করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন আধিকারিক বদল করা হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোচবিহারের দিনহাটা ২, কোচবিহার ১, হলদিবাড়ি, জলপাইগুড়ির ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মালবাজার, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, মালদহের কালিয়াচক ১, রতুয়া ১ ও ২, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ও ২, ভগবানগোলা ১, রানিনগর ২, নদিয়ার তেহট্ট ২, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর ২, রানাঘাট ১ ও ২, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, সন্দেশখালি ২, বারাকপুর ১, বারাসত ১, হাবড়া ১ ও রাজারহাটের বিডিও বদল করা হয়েছে।

Advertisement

সবচেয়ে বেশি বিডিও বদল করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল: মগরাহাট ১, বাসন্তী, কাকদ্বীপ, ফলতা, বিষ্ণুপুর ১, মিনাখা, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার ১ ও ২, মথুরাপুর ১, ক্যানিং ২, ভাঙড় ১। হাওড়ার উলুবেড়িয়া ১, হুগলির আরামবাগ, গোঘাট ১, শ্রীরামপুর-উত্তরপাড়া, ধনেখালিতেও বিডিও বদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ১৪ জন বিডিও বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে খেজুরি ১, চণ্ডীপুর, পটাশপুর ২, তমলুক, রামনগর ১, মহিষাদল, নন্দীগ্রাম ১ ও ২, কাঁথি ১, এগরা ২, ভগবানপুর ২, রামনগর ২, সুতাহাটা। পশ্চিম মেদিনীপুর, কেশপুরের বিডিও বদল করেছে কমিশন।

পুরুলিয়ার জয়পুর, বলরামপুর, রঘুনাথপুর ১, বাঁকুড়ার তালডাংরা, ওন্দা, জয়পুর, সোনামুখী, পূর্ব বর্ধমানের বর্ধমান ১, কাটোয়া ১, রায়না ২, খণ্ডঘোষ, গলসি ২, পূর্বস্থলী ২, কালনা ১, পাণ্ডবেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর ১, ইলামবাজার, নানুর, লাভপুর, মহম্মদবাজার, সিউড়ি ১-এর বিডিও বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বলে রাখা ভালো, অফিসার বদল নিয়ে বারবার সুর চড়িয়েছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ইচ্ছাকৃতভাবে আধিকারিকদের সরিয়ে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। সেই সংঘাতের মাঝে কমিশনের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.