Advertisement
Advertisement
West Bengal Assembly Election

ইন্দিরা মুখোপাধ্যায় নন, তামিলনাড়ুর ভোটের অবজার্ভারের দায়িত্বে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ‌্যায়কে তামিলনাড়ুর অবজার্ভার পদে নিয়োগ করা হয়েছিল।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৩:১৫

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৩:১৫

options
link
ইন্দিরা মুখোপাধ্যায় নন, তামিলনাড়ুর ভোটের অবজার্ভারের দায়িত্বে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার zoom
সিআইডি-র এডিজি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে, ফাইল ছবি

তামিলনাড়ুর ভোটের অবজার্ভার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বুধবার নির্বাচন কমিশন তাঁকে তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলার অবজার্ভার পদে নিয়োগ করেছে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ‌্যায়কে তামিলনাড়ুর অবজার্ভার পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না বলে কমিশনকে জানান।

রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে কমিশন। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিকে কর্ণপাত করেনি কমিশন।

জানা গিয়েছে, বুধবার নির্বাচন কমিশন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্দেশপত্র পাঠিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, তঁাকে তামিলনাড়ুতে পৌঁছতে বলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে কমিশন। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেদিকে কর্ণপাত না করে গত কয়েকদিনে একাধিক বিএলও-সহ বেশ কয়েকজন পর্যবেক্ষককে বদলে দেওয়া হয়।

Advertisement

এমনকী সম্প্রতি নন্দীগ্রাম, ভবানীপুর-সহ একাধিক থানার ওসিকে বদল করেছে কমিশন। রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি-সহ ২৬৭ জন আধিকারিকের বদলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়েরও হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.