Advertisement
Advertisement
Bengal Election 2026

শরিক দ্বন্দ্ব অব্যাহত ফ্রন্টে, সিপিএমের ঘোষিত চার আসনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক

দক্ষিণবঙ্গের দুটি আসন নিয়ে এখনও আকচাআকচি চলছে বামশরিক আরএসপি ও জোটসঙ্গী আইএসএফের মধ্যে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:০৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:০৫

options
link
শরিক দ্বন্দ্ব অব্যাহত ফ্রন্টে, সিপিএমের ঘোষিত চার আসনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক zoom
ফ্রন্টে শরিক দ্বন্দ্ব অব্যাহত, সিপিএমের ঘোষিত চার আসনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক।

আসন সমঝোতা নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের শরিকি দ্বন্দ্ব আরও প্রকট হল। চার আসনে বামফ্রন্টের মধ্যে জোট জট কাটছে না এখনও। পরিস্থিতি এমনটা হওয়ায় এই চার আসনে সিপিএম প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরও নিজেদের প্রার্থী দিতে চলেছে ফরওয়ার্ড ব্লক। ফলে ওই চার আসনে সিপিএমের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে নরেন চট্টোপাধ্যায়দের। তবে উল্লেখ্য, প্রতি নির্বাচনেই বামফ্রন্ট শরিকদের মধ্যে এমন ‘কাঁটা’ থেকে যায়। ছাব্বিশের নির্বাচনও (Bengal Election 2026) তার ব্যতিক্রম হচ্ছে না।

যে চারটি আসন নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বিবাদ শুরু হয়েছে সিপিএমের, সেগুলি হল – কোচবিহার উত্তর, জলপাইগুড়ি সদর, হরিশচন্দ্রপুর ও গলসি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই চারটি বিধানসভা কেন্দ্রে সিপিএম একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে।

জানা গিয়েছে, যে চারটি আসন নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বিবাদ শুরু হয়েছে সিপিএমের, সেগুলি হল – কোচবিহার উত্তর, জলপাইগুড়ি সদর, হরিশচন্দ্রপুর ও গলসি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই চারটি বিধানসভা কেন্দ্রে সিপিএম একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে। অথচ হরিশ্চন্দ্রপুর, গলসি আসনে ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল। তা সত্ত্বেও সিপিএম এসব আসনে নিজেদের মতো প্রার্থী ঘোষণা করে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। দলের বৈঠকের পর শনিবার নরেন চট্টোপাধ্যায় বলেন, ”এখনও কোনও মীমাংসা হয়নি। ওই চারটি আসনে আমরাও প্রার্থী দেব।”

Advertisement

এদিকে, বাসন্তী ও বোলপুর আসনে আইএসএফ প্রার্থী দেবে। তা জানানো হলে প্রবল আপত্তি তুলেছে বাম শরিক আরএসপি। এই দু’টি আসনের দাবিতে অনড় বামেদের এই শরিক দলটি। আইএসএফ শুক্রবার ঘোষণা করেছে যে আরএসপির দাবি তারা মানতে পারছে না, বাসন্তী ও বোলপুরে তারা প্রার্থী দেবেই। ভরতপুরে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাম জোটে থাকা লিবারেশন। এই ভরতপুর আসনেরও দাবিদার আরএসপি।

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটেও উত্তরবঙ্গের দু’টি আসনে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল। সিপিএমের তরফে অবশ্য ফরওয়ার্ড ব্লকের দাবি মানা যে সম্ভব নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। ওই চার আসনে কোনওভাবেই নিজেদের প্রার্থী প্রত্যাহার করবে না সিপিএম।

এদিকে, বাসন্তী ও বোলপুর আসনে আইএসএফ প্রার্থী দেবে। তা জানানো হলে প্রবল আপত্তি তুলেছে বাম শরিক আরএসপি। এই দু’টি আসনের দাবিতে অনড় বামেদের এই শরিক দলটি। আইএসএফ শুক্রবার ঘোষণা করেছে যে আরএসপির দাবি তারা মানতে পারছে না, বাসন্তী ও বোলপুরে তারা প্রার্থী দেবেই। ভরতপুরে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাম জোটে থাকা লিবারেশন। এই ভরতপুর আসনেরও দাবিদার আরএসপি। ফলে বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা নিয়ে জট অব্যাহত। একইসঙ্গে জোটসঙ্গী আইএসএফ-কে কোথায়, কটি আসন ছাড়বে সিপিএম, তাও এখনও স্পষ্ট নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.