“বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে”, আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিনপুরের সভা থেকে ফের আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। “ধর্ম নয়, কর্মে ভোট দিন।” সাধারণ মানুষকে সেই বার্তাও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতের জ্বালানি তেল ও গ্যাসের বাজারে সঙ্কট দেখা দিয়েছে। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যেই একপ্রস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। ভোট মিটলে রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার ২০০০ টাকা করে দেবে! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।
এই বিষয়ে আরও খবর
ঝাড়গ্রামের বিনপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার প্রচারে আজ, শুক্রবার জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে নিশানা করে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন তিনি। গ্যাসের এই সমস্যার জন্য মোদি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, “বাংলার নির্বাচন যেদি শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২ হাজার টাকা করে দেবে মোদি সরকার। পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে।”
এদিন বিনপুরের পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল গ্রাউন্ডের সভা করেন অভিষেক। তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার নির্বাচনে জয় সময়ের অপেক্ষা। সেই কথাও দাবি করেন তিনি। বীরবাহাকে ভূমিকন্যা বলে পরিচয় দিয়ে বিনপুরের বিজেপি প্রার্থীকে খোঁচাও দিয়েছেন।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী- সরকারি প্রকল্পগুলিতে রাজ্য সরকারের তরফে মানুষকে সাহায্য করা হচ্ছে। আর গ্যাস থেকে জ্বালানি, ভাড়া সবকিছুর দাম বাড়িয়ে সেই টাকা মোদি সরকার নিয়ে নিচ্ছে। সেই অভিযোগও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট এলেই বিজেপি নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার শুরু করে। ভোটের পর তাঁদের দেখা পাওয়া যায় না বলে তিনি কটাক্ষ করেছেন। বিজেপি এলে সাধারণ মানুষ তাঁদের ক্ষমতা হারিয়ে ফেলবেন। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলে উন্নয়ন হবে। এই বার্তাও দিয়েছেন অভিষেক।
এদিন বিনপুরের পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল গ্রাউন্ডের সভা করেন অভিষেক। তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার নির্বাচনে জয় সময়ের অপেক্ষা। সেই কথাও দাবি করেন তিনি। বীরবাহাকে ভূমিকন্যা বলে পরিচয় দিয়ে বিনপুরের বিজেপি প্রার্থীকে খোঁচাও দিয়েছেন। প্রসঙ্গত, বিনপুরের বিজেপি প্রার্থী হাওড়ার বাসিন্দা। তিনি বলেন, “রাজনীতি করার অধিকার সবার রয়েছে। সব দলেরই রয়েছে। কিন্তু দুই দলের প্রার্থীর তুল্যমূল্য বিচার করুন।” অভিষেকের খোঁচা, “বিজেপির যিনি প্রার্থী, তাঁর বাড়ি হাওড়ায়। বিনপুরের সঙ্গে কোনও যোগ নেই। দলের লোকেরাই তাঁকে মানছে না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রথমবার কলকাতার ‘যিশু পাড়া’য় দেবী দুর্গার আরাধনা, পুজোর ৬দিনই বিরাট চমক!
-
অ্যাকশন দৃশ্য কাঁপিয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা কিয়ারা, গর্ভবতীদের কতটা ব্যায়াম করা উচিত?
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
নিবেদিত






