বাংলাজুড়ে ভোটের মরশুম। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফা। স্বাভাবিকভাবেই ভোটের লাইনে দাঁড়াবেন সকল রাজ্যবাসী। বর্তমানে সেক্ষেত্রে একটা বড় সমস্যা হল তাপমাত্রা। সকাল হতে না হতেই রীতিমতো তেজ দেখাচ্ছে সূর্য। যত বেলা বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে পারদও। ফলে ঘর থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম অবস্থা হচ্ছেন সকলে। এই পরিস্থিতিতে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছেই। তাই ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই মেনে চলুন কয়েকটি বিষয়।
এই বিষয়ে আরও খবর
১. ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই সুতির ঢিলেঢালা পোশাক পরুন। চেষ্টা করুন সাদা বা হালকা রঙের পোশাক পরার। কোনওভাবেই কালো রঙের পোশাক পরবেন না। তাতে গরমে আরও বেশি হাঁসফাঁস দশা হবে।
২. ভোটকেন্দ্রে ছাউনির আশা না করাই ভালো। তাই অবশ্যই সঙ্গে নিন ছাতা। ব্যবহার করুন সানগ্লাস। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা কোনওভাবেই সানগ্লাস নিতে ভুলবেন না। অনেকেই আছেন যারা ছাতাকে বোঝা মনে করেন। রোদ-ঝড়-জল কোনও পরিস্থিতিতেই ছাতা সঙ্গে নেন না, তাঁদের ক্ষেত্রে টুপি ব্যবহার করা আবশ্যক।

৩. সঙ্গে রাখুন ভেজা রুমাল ও জলের বোতল। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হওয়াই স্বাভাবিক। সুযোগ পেলেই একটু গলা ভিজিয়ে নিন। ভেজা রুমাল বুলিয়ে নিন মুখ ও ঘাড়ে। যাদের প্রেশার বা সুগার রয়েছে, তাঁরা সঙ্গে রাখুন ওষুধু।
৪. লাইনে দাঁড়িয়ে হাওয়ার আশা করা একেবারেই ভুল। তাই সঙ্গে রাখুন ফোল্ডিং ফ্যান। গরমে খুব অস্বস্তি হলে একটু হাওয়া খেয়ে নিন।
৫. তবে যা নিতেই হবে তা হল আপনার ভোটার কার্ড, ভোটার স্লিপ-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি, যা ছাড়া ভোট দিতে পাকবেন না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
নিবেদিত






