Advertisement
Advertisement
WB Assembly Election 2026

‘রবি ঠাকুরের জমি, বাবরের নয়’, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর

হিমন্তের সাফ কথা, বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, বাবরি মসজিদ নয়।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২০:২৪

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২০:২৪

options
link
‘রবি ঠাকুরের জমি, বাবরের নয়’, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর zoom
'রবি ঠাকুরের জমি, বাবরের নয়', কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর

বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের, বাবরের নয়! কোচবিহারের সভা থেকে হুঙ্কার হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma)। হুমায়ুনকে (Humayun Kabir) চ্যালেঞ্জ ছুড়ে অসমের মুখ্যমন্ত্রী বললেন, “পারলে অসমে এসে বাবরি মসজিদ তৈরির কথা বলে দেখাক।” হিমন্তের সাফ কথা, বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, বাবরি মসজিদ নয়।

হিমন্ত বলেন, “হুমায়ুন বলছেন বাংলায় বাবরি মসজিদ করবেন। এটা কারও বাবার জমি নয়, কেউ বলবে বাবরের নামে মসজিদ হবে, কেউ বলবে ঔরঙ্গজেবের নামে মসজিদ হবে! বাবার জমি নাকি যে যা ইচ্ছে তাই করবে! মনে রাখবেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা।”

বাংলায় বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। প্রথম দফার নির্বাচনের আর দশদিনও বাকি নেই। স্বাভাবিকভাবেই প্রচারে ঝড় তুলেছে সব দল। বৃহস্পতিবার কোচবিহারে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই একাধিক ইস্যু নিয়ে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন তিনি। সেখানেই ওঠে হুমায়ুন প্রসঙ্গ। নাম করে তাঁকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হুমায়ুন বলছেন বাংলায় বাবরি মসজিদ করবেন। এটা কারও বাবার জমি নয়, কেউ বলবে বাবরের নামে মসজিদ হবে, কেউ বলবে ঔরঙ্গজেবের নামে মসজিদ হবে! বাবার জমি নাকি যে যা ইচ্ছে তাই করবে! মনে রাখবেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখানেই থামেননি তিনি। হুয়ামুনকে চ্যালেঞ্চ ছুড়ে তিনি বলেন, “ক্ষমতায় থাকলে অসমে এসে বাবরি মসজিদ তৈরির কথা বলে দেখুন।” এপ্রসঙ্গে তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। তৃণমূলের মদতের কারণেই হুমায়ুনের সাহস হচ্ছে বলে দাবি করলেন তিনি। হুমায়ুনের সাফ কথা, বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, বাবরি মসজিদ নয়।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.