আদিবাসী কুড়মি সমাজের মূল মানতার পর এবার তাঁর ছেলে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর ভিডিও ভাইরাল হল। রবিবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বলরামপুর বিধানসভার রায়িবাঘিনী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জনসভা ছিল। বিজয় সংকল্প সভায় বক্তৃতা করেন বিশ্বজিৎ। ‘জয় মা দুর্গা’ বলতে দর্শকদের পক্ষ থেকে তীব্র চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভোটের (West Bengal Assembly Election) সময়, বিপুল মানুষের সমর্থন পেতে ওই বিজেপি সমর্থিত প্রার্থী ‘জয় মা দুর্গা’ ধ্বনি দেন! সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক।
এই বিষয়ে আরও খবর
এই ঘটনা সামনে আসতেই জঙ্গলমহলের কুড়মি জনজাতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ ওই জনজাতি প্রকৃতিকে পুজো করে। তাছাড়া বছর তিনেক আগে মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গা সম্পর্কে কু’কথা বলেছিলেন বলে অভিযোগ। সেসময়ও ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল! যদিও ওই ভিডিওটির সত্যতাও যাচাই করেনি সংবাদি প্রতিদিন ডিজিটাল ডেস্ক। সেসময় জেলাজুড়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন মূল মানতা। সেই কারণে সম্প্রতি জয়পুর বিধানসভার কোটশিলার চেক্যা গ্রামে ছেলের হয়ে ভোট প্রচারে গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন মূল মানতা। মানুষজন বলেছিলেন, তাকে দুর্গা মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে। তিনি রাজি হননি। ফলে তুমুল বিক্ষোভের মুখে পড়ে কোনওভাবে সেখান থেকে চলে যান। যা ধরা পড়ে ভিডিওতে।
এবার ছেলের বক্তব্য নিয়ে শুরু হল বিতর্ক। ছেলে বিশ্বজিৎ প্রার্থী হবার পর বিজেপিতে তুমুল বিক্ষোভের মুখে পড়ছেন বারবার। বিজেপির কর্মীরা অজিতপ্রসাদ মাহাতোর কুশপুতুল পুড়িয়েছেন একাধিকবার। তবে যেভাবে ‘জয় মা দুর্গা’ বলতে মোদির সভায় বাধ্য করা হয়েছে। তাতে বিশ্বজিৎ হেনস্থার মুখে পড়ায় ক্ষুব্ধ হয়েছে আদিবাসী কুড়মি সমাজের একাংশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত






