Advertisement
Advertisement
Bengal Election 2026

দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় মোদির প্রচার, নিয়ন্ত্রণে যান চলাচল, কখন কোন রাস্তা বন্ধ?

বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় একাধিক রাস্তায় যান চলাচলের সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশের। আগামী ২ দিন কলকাতার কোন রাস্তা, কোন সময়ে সচল থাকবে, বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একাধিক রাস্তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ০০:৩৯

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ০০:৩৯

options
link
দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় মোদির প্রচার, নিয়ন্ত্রণে যান চলাচল, কখন কোন রাস্তা বন্ধ? zoom
ফাইল ছবি।

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই নির্বাচন দ্বিতীয় দফাতেই। এই নির্বাচনকে লক্ষ্য করে প্রথম দফা ভোটের দিনই ফের বঙ্গে মোদি-শাহ। সপ্তাহের মাঝে  কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে আগাম প্রস্তুত পুলিশ। ভোট (Bengal Election 2026) আবহে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হবে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় একাধিক রাস্তায় যান চলাচলের সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশের। আগামী ২ দিন কলকাতার কোন রাস্তা, কোন সময়ে সচল থাকবে, বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একাধিক রাস্তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল: বিকেল ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত হাওড়া ব্রিজ, ব্র্যাবোর্ন রোড ফ্লাইওভার, ব্র্যাবোর্ন রোড, বিবিডি বাগ পূর্ব, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট , গভ. প্লেস পূর্ব, দ্বিতীয় হুগলি ব্রিজ, কেপি র‍্যাম্প, কেপি রোড, রেড রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ, লোক ভবন দক্ষিণ গেট, লোক ভবন রোড বন্ধ থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার অর্থাৎ ২৪ এপ্রিল: সকাল সাড়ে ৮ টা বিকাল সাড়ে ৪টে পর্যন্ত লোক ভবন সাউথ গেট, আর আর অ্যাভিনিউ, রেড রোড, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড – হেস্টিংস র‍্যাম্প, হেস্টিংস ক্রসিং, ইউ টার্ন, ঘোড়া পাস, কেপি রোড, ১১ ফারলং গেট, লাভার্স লেন, হসপিটাল রোড, হসপিটাল রোড ইস্ট, এজেসি বোস রোড, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, উল্টোডাঙ্গা নিউ ফ্লাইওভার, ধলাই ব্রিজ বন্ধ থাকার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত লোক ভবনের ভিতরে ও সংলগ্ন এলাকায় সব ভারী-পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে, গভঃ প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবিডি বাগ সাউথ ক্রসিং পর্যন্ত (উভয়মুখী) রাস্তাটি বৃহস্পতিবার বিকেল ৪ টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। ভিভিআইপি-র কর্মসূচি অনুযায়ী, কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রয়োজনে যে কোনও প্রধান রাস্তা ও সংযোগকারী রাস্তা থেকে যানবাহন চলাচল অন্য পথে ঘুরিয়ে দিতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.