ভোটবঙ্গে (WB Assembly Election 2026) কার্যত নজিরবিহীন। ভোটদানে সর্বকালীন রেকর্ড ভাঙল বাংলা। বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৯০ শতাংশের দোরগোড়ায়। ভোট মিটতে না মিটতেই বিপুল ভোটের হার নিয়ে প্রত্যয়ী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে বেলাঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, “বাংলার অবাধ ভোটে দিল্লিওয়ালাদের মনোবল চুরমার। প্রথম দফাতেই তৃণমূলের স্ট্রাইক রেট ১৩৩।”
এই বিষয়ে আরও খবর
প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছে বাংলায়। সকাল থেকে দু’একটি বিচ্ছিন্ন অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে প্রথম দফার ভোটপর্ব। প্রথম দফা ভোটে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ওই কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিপরীতে তৃণমূলের প্রার্থী তাঁরই প্রাক্তন সহকর্মী পবিত্র কর। হটস্পট নন্দীগ্রামের ভোট মিটতেই কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে পবিত্র কর বিপুল ভোটে জিততে চলছে। ১ ব্লক থেকে বিপুল ব্যবধান পাবে তৃণমূল। ২ ব্লকে হাল ছেড়ে দিয়েছে বিজেপি।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত বলে দাবি করেন কুণাল। তিনি বলেন, “নন্দীগ্রাম তৃণমূল জিতছে, আগের বিধায়ক প্রাক্তন হতে চলেছেন। বুঝতে পেরেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর মানসিক চাপ প্রকাশ পাচ্ছে।”
জয়ের ক্ষেত্রে কার্যত ‘আত্মবিশ্বাসী’ কুণাল ঘোষ দাবি করেন, “প্রতিটি জেলা থেকে যে রিপোর্ট পাচ্ছি, তাতে মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে ভোট দিয়েছেন মানুষ। বিজেপির বঙ্গ বিরোধী অবস্থান ও ভোটের নামে কমিশনের যে যুদ্ধ ঘোষণা করেছে, তার বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলা।” ভোটের হার নিয়ে বিজেপির বিরুদ্ধে ভুল ব্যাখ্যার অভিযোগ তোলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, “ভোটের হার নিয়ে ভুল ন্যারেটিভ বোঝাতে চাইছে বিজেপি। আগামী ক’টা দিন কর্মীদের টিকিয়ে রাখার জন্যই ভুল বোঝানোর কৌশল অবলম্বন করেছে বিজেপি।”
দিনভর শান্তিপূর্ণ নির্বাচন চললেও কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধে বিচ্ছিন্ন অশান্তি ছড়ানোর অভিযোগে তুলেছেন কুণাল। প্রথম দফা ভোটের হারে আত্মবিশ্বাস রেখেই তৃণমূলের সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, প্রথম দফা ট্রেলার মাত্র, দ্বিতীয় দফাতেও মানুষের বিপুল সমর্থন পাবে ঘাসফুলশিবির। মানুষের স্বতঃস্ফুর্ত আশীর্বাদেই চতুর্থবারের জন্য সরকার গড়ার লক্ষ্যে আরও একবার এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এবিষয়ে আশাবাদী রাজ্যের শাসকদল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘সি’ ও ‘ডি’-এর মতোই জরুরি ভিটামিন বি-১২, শরীরে এর ঘাটতি রয়েছে কিনা বুঝবেন কীভাবে?
-
সমাজ-অপরাধীর মনস্তত্ত্বে আতশকাচ রেখে কলকাতার বুকে জমাট রহস্য, কেমন হল করিশ্মার ‘ব্রাউন’?
-
শালিমারে উচ্ছেদ অভিযান! বুলডোজারে ভাঙা পড়ল অন্তত ৫০টি বেআইনি দোকান
-
৬০ বছরের বর, ৫৮-র কনে! পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা
-
শ্রীভূমিতে গঙ্গাসাগরের প্রসাদ দুর্নীতি! উদ্ধার কাঁড়ি কাঁড়ি শাড়ি-বালতি-ত্রিপল
নিবেদিত






