‘শূন্য’ তকমা মুছতে একেবারে বদ্ধপরিকর সিপিআইএম! আর তাই বঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) আইএসএফের সঙ্গেই জোট করে ময়দানে নামছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং মহম্মদ সেলিমের (Md Salim) সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। তবে আসন নিয়ে দুই দলের মধ্যে চলছে দর কষাকষি। আর তা মেটাতে বুধবার ফের বৈঠক হবে বলে জানিয়েছেন আইএসআই প্রধান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
ঘরে-বাইরে তোপের মুখে হুমায়ুন কবীর আলিমুদ্দিনের কাছে ‘ক্লোজড চ্যাপটার’! কংগ্রেসও জানিয়ে দিয়েছে, জোটে সিপিএমের সঙ্গে তারা নেই। হুমায়ুন ও কংগ্রেসের হাত ধরতে গিয়ে ব্যর্থ হয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কার্যত অকূল পাথারে পড়েন। এই প্রেক্ষাপটে বামেদের কাছে ভরসা ছিল আইএসএফই! আজ মঙ্গলবার বিমান বসু, মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে বসেন নওশাদ সিদ্দিকী। যেখানে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও আসন নিয়ে চলছে দর কষাকষি। সূত্রের খবর, জোট হলেও ৪৫ টি আসনের নিচে নামতে চান না নওশাদ। এদিকে সিপিএম চায় তাঁদের ৩০ টি আসন ছাড়তে। এই অবস্থায় আসন চূড়ান্ত করতে বুধবার ফের বৈঠক হবে বলে জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।
আরও পড়ুন:
বৈঠক শেষে তিনি জানান, ” দু’ঘণ্টারও বেশি সময় ধরে এদিন আলোচনা হয়েছে। আগামিকাল বুধবার ফের বৈঠক হবে।” তবে আসন বন্টন নিয়ে নওসাদের দাবি, ”কয়েকটি আসনে আমরা ঐক্যমত্য হইনি। তা নিয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলেই তা জানানো হবে।” তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ শরিকরা। গত ২০২১ সালে বামেদের সঙ্গে জোট করে ভোটের ময়দানে আইএসএফ নামলেও দেখা যায় বেশ কয়েকটি আসনে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে। প্রশ্নের মুখে পড়ে জোট! এমনকী মানুষের কাছেও ভুল বার্তা যায়। সেই ঘটনার এবার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে বলেও জানিয়েছেন নওসাদ।
তাঁর কথায়, ”২০২১ সালে বামেদের আমাদের দেগাঙ্গা আসন ছেড়েছিল। সেখানে ফরওয়ার্ড প্রার্থী দিয়েছিল। এবার তা যাতে না হয় সেজন্য আলোচনা বাড়তি সময় ধরে চালানো হচ্ছে।” কিন্তু সংঘাত কি মিটবে? সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লককে ১২ থেকে ১৫টি আসন ছাড়ার কথা জানিয়েছিল বামেরা। কিন্তু নরেন চট্টোপাধ্যায়ের দল প্রায় ৩০টি আসনের দাবিপত্র দিয়েছিল। এমনকী আইএসএফের সঙ্গে জোট নিয়েও প্রশ্ন তুলেছিলেন নরেন। এই অবস্থায় আইএসএফ-বাম জোট শেষপর্যন্ত কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত


