Advertisement
Advertisement
Bengal Election 2026

ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য, নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু রাজ্যপালের

ভোটের আবহে রাজ্যের সাধারণ নাগরিকদের সরাসরি সাহায্য পৌঁছে দিতে এই পরিষেবা চালু করলেন রাজ্যপাল আরএন রবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ২০:৫০

options
link
ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য, নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু রাজ্যপালের zoom
রাজ্যপাল আরএন রবি (ফাইল ছবি)

রাজ্যে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে বিধানসভা নির্বাচন (Bengal Election 2026) নিশ্চিত করতে ২৪x৭ হেল্পলাইন নম্বর পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গের লোকভবন। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভোটের আবহে রাজ্যের সাধারণ নাগরিকদের সরাসরি সাহায্য পৌঁছে দিতে এই পরিষেবা চালু করলেন রাজ্যপাল আরএন রবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকজন জনপ্রতিনিধি রাজ্যপালের কাছে নির্বাচনের আগে ও পরে রাজ্যে হওয়া হিংসা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে রাজ্যের একাধিক নির্বাচনে কীভাবে তাঁরা হিংসার শিকার হয়েছেন তা রাজ্যপালকে জানিয়েছেন। অনেক ক্ষেত্রে তাঁদের পরিবার বা প্রিয়জনকে খুনও করা হয়েছে। পাশাপাশি ভোটারদের জোর করে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। প্রতিবাদ করলে হেনস্তার শিকারও হতে হয়েছে। এর আগের নির্বাচনগুলিতে রাজ্য এরকম ঘটনার সাক্ষী থেকেছে। তাই এবার বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সংঘটিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কমিশনকে সহযোগিতা করছে রাজ্য পুলিশ। এই আবহে নাগরিকদের সহযোগিতা করতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল লোকভবন। এই নম্বর ২৪x৭ চালু থাকবে। প্রত্যেক ভোটার যাতে অবাধে ও নির্ভয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতেই এই পরিষেবা চালু করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। রাজ্যের প্রত্যেকটি মানুষকে গণতন্ত্রের এই উৎসবে উৎসাহের সঙ্গে অংশ নিয়ে ভোটদান করতে উৎসাহিত করেছেন রাজ্যপাল।

এই বিজ্ঞপ্তিতে ৯টি হেল্পলাইন নম্বর ও একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল, ০৩৩-২২০০ ১০২২, ০৩৩-২২০০ ১০২৩, ০৩৩-২২০০ ১০২৫, ০৩৩-২২০০ ১০২৬, ০৩৩-২২০০ ১০২৭, ০৩৩-২২০০ ১০২৮, ০৩৩-২২০০ ১০২৯, ০৩৩-২২০০ ১০৩২, ০৩৩-২২০০ ১০৩৬। ইমেল- [email protected]

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে হিংসা রুখতে রাজভবনে পিসরুম বা শান্তিকক্ষ চালু করেছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ পোস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও এই পরিষেবা চালু ছিল। এবার সেই পথেই হাঁটলেন আরএ রবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.