Advertisement
Advertisement
Mamata Banerjee

‘তৃণমূল করতে হলে দখলদারি নয়’, অমরাবতীর মাঠদখল বিতর্কে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

পানিহাটিতে নির্বাচনী প্রচারের শুরুতেই দলের কাউন্সিলর, চেয়ারম্যানদের 'সবুজ ধ্বংস' নিয়ে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৪৮

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৪৮

options
link
‘তৃণমূল করতে হলে দখলদারি নয়’, অমরাবতীর মাঠদখল বিতর্কে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার zoom
দখলদারি বিতর্কে চেয়ারম্যান, কাউন্সিলরদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাব্বিশের ভোটে (WB Assembly Election 2026) রাজ্যের অন্যতম হটস্পট উত্তর ২৪ পরগনার পানিহাটি। আর জি করের নিগৃহীতা চিকিৎসকের মায়ের এবার এই কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হওয়াই পানিহাটির ভোটযুদ্ধকে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলা বাহুল্য। এখানে তৃণমূলও নতুন প্রার্থী দিয়েছে। অভিজ্ঞ, বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ পানিহাটির তৃণমূল প্রার্থী হয়েছেন। তাঁর হয়ে বৃহস্পতিবার পানিহাটির উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে বলতে উঠে প্রথমে দখলদারির রাজনীতি নিয়ে এলাকার কাউন্সিলর, চেয়ারম্যানদের সতর্ক করলেন।

ঘটনা বছর খানেক আগেকার। সোদপুরের অমরাবতীর মাঠ এলাকার মধ্যে বেশ বিখ্যাত। অমরাবতীর মতো নাগরিক ছোঁয়া পাওয়া এলাকায় এই বিশাল মাঠ ফুসফুসের সমান। ২০২৫ সালে এই মাঠের একাংশ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। এখানে কোনও নির্মাণকাজ হওয়ার কথা ছিল। এতে পানিহাটি পুরসভার পরোক্ষ মদত ছিল বলে অভিযোগ ওঠে। এসব মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তড়িঘড়ি পদক্ষেপের নির্দেশ দেন তিনি। দ্রুত এই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এর জেরে পানিহাটি পুরসভার চেয়ারম্যানও বদল করে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

তৃণমূল নেত্রীর সাফ কথা, ”আমি শুরুতেই  একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। কাউন্সিলর, চেয়ারম্যানরা শুনে রাখুন। তৃণমূল দলটা করতে গেলে সবুজ ধ্বংস করা চলবে না, মাঠ দখল করা চলবে না। বেআইনি নির্মাণ চলবে না। এখানে একটা মাঠ দখল করা হচ্ছিল বলে আমার কানে খবর আসে। সঙ্গে সঙ্গে আমি ধরেছি। যদি ভেবে থাকেন, আমি কলকাতায় থাকি বলে পানিহাটিতে কী হচ্ছে, জানব না, মালদহে কী হচ্ছে জানব না, সেটা কিন্তু নয়। সবার সব খবর আমি রাখি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা বছর খানেক আগেকার। সোদপুরের অমরাবতীর মাঠ এলাকার মধ্যে বেশ বিখ্যাত। অমরাবতীর মতো নাগরিক ছোঁয়া পাওয়া এলাকায় এই বিশাল মাঠ ফুসফুসের সমান। ২০২৫ সালে এই মাঠের একাংশ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। এখানে কোনও নির্মাণকাজ হওয়ার কথা ছিল। এতে পানিহাটি পুরসভার পরোক্ষ মদত ছিল বলে অভিযোগ ওঠে। এসব মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তড়িঘড়ি পদক্ষেপের নির্দেশ দেন তিনি। দ্রুত এই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এর জেরে পানিহাটি পুরসভার চেয়ারম্যানও বদল করে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই ঘটনায় তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার যে যথেষ্ট মুখ পুড়েছিল, তা বলার অপেক্ষা রাখে না।

বছর ঘুরে এসেছে বিধানসভা ভোট (WB Assembly Election 2026)। অমরাবতীর এই বিতর্ক ভুলে যাননি স্থানীয় বাসিন্দারা। তার প্রভাব যাতে নির্বাচনে কোনওভাবে না পড়ে, প্রচারে এসে গোড়াতেই তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”মাঠ বা কোনও ফাঁকা জায়গা দখল করে যখনতখন নির্মাণকাজ করব, এসব চলবে না। আমার নজরে এলেই আমি তা বন্ধ করে দেব। তৃণমূল করতে হলে সবুজ ধ্বংস নয়, সবুজ বাঁচাতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.