Advertisement
Advertisement
ভোট প্রথমা
West Bengal Elections 2026

কেমন চলছে ভোট? সকাল থেকেই কালীঘাটের ‘ওয়াররুমে’ নজরদারি মমতা-অভিষেকের

সূত্রের খবর, পরিস্থিতি বুঝে প্রয়োজনমতো জেলার নেতাদের নির্দেশও দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। সন্ধ্যার পর তাঁরা ফের প্রচার কর্মসূচি সারবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:২৪

options
link
কেমন চলছে ভোট? সকাল থেকেই কালীঘাটের ‘ওয়াররুমে’ নজরদারি মমতা-অভিষেকের zoom
ভোট পরিস্থিতির দিকে দিনভর নজর রাখছেন মমতা-অভিষেক। ফাইল ছবি।

প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোট (West Bengal Elections 2026) চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব চলছে। সত্যিই নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, সেদিকে কড়া নজরদারি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীঘাটের ‘ওয়াররুমে’ সকাল থেকে জেলাগুলির ভোট পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। কোথাও কোনও সমস্যা মনে হলে দরকারমতো জেলা নেতৃত্বকে পরামর্শও দিচ্ছেন মমতা, অভিষেক।

ছাব্বিশের ভোটে শাসক শিবির আরও সচেতন। ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনসভা থেকে সতর্ক করে বলেছেন, ”ওরা (বিজেপি) ইভিএমে কারচুপি করে রেখেছে বলে শুনতে পাচ্ছি। আমি বলছি, ভালো করে শুনে রাখুন, ইভিএমে বোতাম টেপার সমস্যা এতটুকুও সমস্যা হলে সেই মেশিন বদলে দিতে বলুন। ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট দেবেন না। এভাবেই কিন্তু ওরা ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে।” প্রথম দফা ভোটে সেই আশঙ্কা থেকেই বাড়তি সতর্কতা তাঁর।

নির্বাচনী প্রচারে টানা একমাস জেলায় জেলায় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা ভোটের দিন তাঁরা তেমন কোনও কর্মসূচি রাখেননি। বিকেলের পর দলনেত্রী চৌরঙ্গী, যাদবপুরে জনসভার পাশাপাশি ভবানীপুরে পদযাত্রা করার কথা তাঁর। অভিষেকও সন্ধ্যার পর মেটিয়াবুরুজে দলীয় বৈঠক করবেন বলে খবর। তবে সকাল থেকে দু’জনই সক্রিয়। ভোটের প্রথম দিন কালীঘাটে রীতিমতো ‘ওয়াররুম’ গড়ে ১৬ জেলার ভোট পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। প্রতিবারই অবশ্য ভোটের সময় নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খবরাখবর রাখেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার আরও নিবিড় নজরদারি চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে ছাব্বিশের ভোটে শাসক শিবির আরও সচেতন। ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনসভা থেকে সতর্ক করে বলেছেন, ”ওরা (বিজেপি) ইভিএমে কারচুপি করে রেখেছে বলে শুনতে পাচ্ছি। আমি বলছি, ভালো করে শুনে রাখুন, ইভিএমে বোতাম টেপার সমস্যা এতটুকুও সমস্যা হলে সেই মেশিন বদলে দিতে বলুন। ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট দেবেন না। এভাবেই কিন্তু ওরা ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে।” প্রথম দফা ভোটে সেই আশঙ্কা থেকেই বাড়তি সতর্কতা তাঁর। জেলা নেতৃত্বের কাছে খোঁজখবর নিচ্ছেন যে ভোট ঠিকমতো চলছে কিনা। কোথাও কোথাও ইভিএম বিভ্রাট হয়েছে সকাল থেকে। সেখানে প্রয়োজনমতো জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছে যাচ্ছে তাঁর নির্দেশ। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সারাদিনের রিপোর্ট দেখে মমতা-অভিষেক নিজেদের কর্মসূচিতে যোগ দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.