বঙ্গ ভোটে (West Bengal Assembly Election) ধরাশায়ী তৃণমূল। হেরে গিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে আগামিকাল মঙ্গলবার কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকলেন মমতা। বিকেল ৪টের সময় বৈঠক ডেকেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
এই বিষয়ে আরও খবর
১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়েছেন মমতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ব্যবধান ১৫ হাজারের বেশি। রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ‘গড়ে’ থাবা বসিয়েছে বিজেপি।
এ দিকে সোমবার বিকেলে গণনাকেন্দ্রে গিয়ে আক্রান্ত হনবিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে কার্যত ঘরের পোশাকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা। বেশ কয়েকঘণ্টা পর বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। মমতা এদিন বলেন, “আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০ টা সিট চুরি করেছে।” এই মন্তব্য ছাড়া মমতার আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার আগামিকাল বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত। বিজেপি ১০০টি আসন ছিনতাই করেছে। নির্বাচন কমিশনের মদতে বিজেপি নির্বাচনে চুরি করেছে।’
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
নিবেদিত






