Advertisement
Advertisement
Mamata Banerjee

প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষেই শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা

গৌতম দেবের কথায়, "মুখ্যমন্ত্রী আসা মানেই আমাদের সকলের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করে।" মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৭:২২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৭:২২

options
link
প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষেই শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা zoom
ফাইল ছবি।

আগামী ২৩ এপ্রিল, রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন (Bengal Election 2026) রয়েছে। শেষবেলায় প্রচারে ঝড় তুলতে শিলিগুড়ি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাংলা নববর্ষের দিনটি শিলিগুড়িতেই থাকবেন তিনি। প্রার্থী গৌতম দেবের সমর্থনে একটি পদযাত্রাও করবেন। গৌতম দেবের কথায়, “মুখ্যমন্ত্রী আসা মানেই আমাদের সকলের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করে।” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

সামনেই বিধানসভা নির্বাচন। ভোট উপলক্ষে প্রচার এখন তুঙ্গে। প্রতিটি দলের প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন। এবার তৃণমূল প্রার্থী গৌতম দেবের প্রচারে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি নির্বাচনেই তিনি শিলিগুড়ি যান। এবার বাংলা নববর্ষের দিনটা শিলিগুড়িতেই কাটাবেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, শিলিগুড়িতে মাল্লাগুড়ি থেকে হাসমিচক কিংবা বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রা করেন। এবারও তার অন্যথা হবেনা। তবে তার আসার দিনক্ষণ ঠিক হলেও অনুষ্ঠান সূচি এখনও ঠিক হয়নি। এদিন গৌতম দেব ১নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়ে একথা জানিয়ে দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গৌতম দেব বলেন, “নববর্ষের দিন সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যাননা। কিন্তু এবছর তিনি এই দিনটিকে বেছে নিয়েছেন শিলিগুড়িতে প্রচার করবেন বলে। তাতে বেজায় খুশি আমরা। আমরা জানতে পেরেছি তিনি শিলিগুড়িতে পদযাত্রা করবেন। হিলকার্ট রোডেই এই পদযাত্রা হবে। তবে শুরু কোথায় আর শেষ কোথায় তা এখনও ঠিক করা হয়নি। ওটা পরবর্তীতে ঠিক করা হবে। আর দিদি আসা মানেই বাড়তি অক্সিজেন পাওয়া। উনি আমাকে ভীষণ ভালোবাসেন। তাই উনার বক্তব্য শোনার জন্য সবসময় আমরা মুখিয়ে থাকি। এবার এই আসন জিতে দিদিকে উপহার দিতে চাই।”

প্রসঙ্গত ইতিমধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করে গিয়েছেন। তারপর থেকে কর্মীরা আরও বেশ উৎসাহের সঙ্গে কাজ করছে। এবার আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.