ভোটের বঙ্গে রবিবার, ছুটির দিনে সরগরম প্রচার। দুপুর থেকে প্রচারের সেই সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক ২৪ ঘণ্টা আগে, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় বসে তৃণমূলের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছিলেন। তার কয়েকঘণ্টার মধ্যে শাসক শিবিরও ‘মোটা ভাই জবাব চাই’ চার্জশিটের মাধ্যমে সমুচিত জবাব দিয়েছিল। কিন্তু নিশ্চুপ ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। রবিবার, পুরুলিয়ার মানবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে এ বিষয়ে মুখ খুললেন তিনি। শাহর চার্জশিটকে তাচ্ছিল্য করে বললেন, ”হাঁদাভোঁদার দল, গর্ধশক্তির দল। খালি উলটোপালটা কথা বলে। বকমবকম পায়রা।”
মানবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন, যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেসব জায়গার বুথে পুনর্নির্বাচনের চক্রান্ত করছে বিজেপি। প্রচারসভা থেকে দিল্লির সেই চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানালেন নেত্রী।
আরও পড়ুন:
জেলাজুড়ে টানা প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক সপ্তাহ ধরে দুই বঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে ভোটের প্রচার সারছেন। রবিবার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর হয়ে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডে প্রচার করেন নেত্রী। আর সেখান থেকেই শনিবার অমিত শাহর চার্জশিট প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে কার্যত তাচ্ছিল্য করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ”কাল একজন বড় নেতা এসেছিলেন দিল্লি থেকে। ওরে বাবা! কত বড় নেতা। এসে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আমি বলি, আপনি চার্জশিট দেওয়ার কে? আপনার বিরুদ্ধেই তো চার্জশিট দেওয়া উচিত। আপনি তো দাঙ্গা করেছিলেন, গুজরাটের সেই দাঙ্গায় কত লোক মারা গিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন কমরেড মহাশয়, যখন আমেরিকা থেকে গুজরাটের লোকেদের কোমরে দড়ি পরিয়ে পুশব্যাক করেছিল?”

শাহ অভিযোগ করেছিলেন, অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত হাট করে খুলে রেখেছে রাজ্য সরকার। তারা অবাধে ঢুকে এলাকার জনবিন্যাস বদল করে দিচ্ছে। এখন সংখ্যাগুরুরাই আতঙ্কে আছে যে তাঁরা কবে সংখ্যালঘু হয়ে যাবে। এহেন অভিযোগের পালটা মমতার দাবি, ”বলা হচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে! ডাহা মিথ্যে বলছে। মিথ্যে প্রচার করছে।” অমিত শাহকে একাধারে ‘ভোট কাটারি’, ‘দাঙ্গাকারী’, ‘গণতন্ত্র হত্যাকারী’ বলে একের পর এক আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো।
মানবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন, যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেসব জায়গার বুথে পুনর্নির্বাচনের চক্রান্ত করছে বিজেপি। প্রচারসভা থেকে দিল্লির সেই চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানালেন নেত্রী। বললেন, ”দিল্লির চক্রান্ত সব ব্যর্থ করে দেব। আমি কোনও ক্ষমতা চাই না। শুধু একটা ক্ষমতাই চাই, তা হলো মানুষের ক্ষমতা। মানুষকে আমার সঙ্গে চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক
নিবেদিত


