কখনও SIR, কখনও জ্বালানি সঙ্কট। ভোটবঙ্গে আমজনতার কপালে চিন্তার ভাঁজ। এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, নকশালবাড়ির সভা থেকে বিজেপি ও কমিশনকে নিশানা করে কার্যত হুঙ্কার শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন “মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে” ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে এনআরসি চাপিয়ে দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও চেষ্টা চালানো হতে পারে বলে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন:
মমতার কথায়, “সাপ্লিমেন্টারি লিস্ট মধ্যরাতে বেরিয়েছে । একদিকে মধ্যরাতে স্বাধীনতা এসেছিল, আমাদের গর্বের কথা । এখন ওরা মানুষের সংবিধান মানছে না, কাল বলবে এনআরসি করব । আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না । আমার পরের প্রজন্মও করতে দেবে না।”
SIR নিয়ে সাধারণ মানুষের হয়রানি প্রসঙ্গে মমতা বলেন, “SIR-এর জন্য ৮৫ বছরের মায়েদের লাইনে দাঁড়াতে হয়েছে। এখন বিজেপি জিজ্ঞাসা করছে আপনি এদেশের নাগরিক কিনা? কোথায় ছিলে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল? এখনকার বিজেপি নেতারা তো তখন জন্মায়নি। আজকে প্রমাণ করতে হবে আমরা এ দেশের নাগরিক কিনা?”
তাঁর কথায়, “সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List) মধ্যরাতে বেরিয়েছে । একদিকে মধ্যরাতে স্বাধীনতা এসেছিল, আমাদের গর্বের কথা । এখন ওরা মানুষের সংবিধান মানছে না, কাল বলবে এনআরসি করব । আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না । আমার পরের প্রজন্মও করতে দেবে না।”
এসআইআর প্রসঙ্গে মমতা বলেন, “রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। যা নাম উঠেছে এইজন্য উঠেছে। আমার কৃতিত্ব নেই, মানুষের কৃতিত্ব। এসআইআরের বদলা বিজেপির বিরুদ্ধে একটা করে ভোট। ” ভোটের দিন সকাল থেকে বুথ পাহারায় মা বোনেদের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কৃতীর ‘বিতর্কিত’ রাখি বিজ্ঞাপন বয়কটের প্রশংসা, প্রকৃত পৌরুষের পাঠ পড়ালেন ‘লক্ষ্মণ’ সুনীল
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের
-
খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, ২০ দিন ঘুম ভাঙল রাহুলের, দলিতের অপমানে সুবিচার দাবি
-
ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান
নিবেদিত


