Advertisement
Advertisement
WB Assembly Election 2026

উন্নয়নের বার্তায় গ্রামে উড়ছে তৃণমূলের পতাকা, এখনও হিংসার স্মৃতি টাটকা বগটুইতে

দীর্ঘ চার বছর পেরিয়ে গিয়েছে। এখনও সেই দুঃসহ স্মৃতি টাটকা। মাঝেমধ্যেই ভয়ে কেঁপে ওঠেন মহিলারা। মুখে কিছু না বললেও এখন কোথাও কি ভয়ের স্মৃতি কাজ করে বগটুই গ্রামে? আরও একটা বিধানসভা নির্বাচন। গ্রামে প্রচারও চালিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার পরে মানুষজনের পাশে উন্নয়নে বার্তা নিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৩৭

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৩৭

options
link
উন্নয়নের বার্তায় গ্রামে উড়ছে তৃণমূলের পতাকা, এখনও হিংসার স্মৃতি টাটকা বগটুইতে zoom
বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ চার বছর পেরিয়ে গিয়েছে। এখনও সেই দুঃসহ স্মৃতি টাটকা। মাঝেমধ্যেই ভয়ে কেঁপে ওঠেন মহিলারা। মুখে কিছু না বললেও এখন কোথাও কি ভয়ের স্মৃতি কাজ করে বগটুই গ্রামে? আরও একটা বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। গ্রামে প্রচারও চালিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার পরে মানুষজনের পাশে উন্নয়নে বার্তা নিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবার গ্রামে প্রচারও করেছে শাসক দল। গ্রামের রাস্তায় তৃণমূলের পতাকাও উড়ছে।

২০২২ সালের ২১ মার্চ রাতে ঘটেছিল বগটুই ‘গণহত্যা’। ওই ঘটনা গোটা রাজ্য-রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনার সূত্রপাত হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখের খুনকে কেন্দ্র করে। তার অল্প সময়ের মধ্যেই গ্রামে ভয়াবহ প্রতিশোধমূলক হামলা চলে বলে অভিযোগ। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়িয়ে মারা হয় একাধিক মানুষকে। নিহতদের মধ্যে ছিলেন ৭ মহিলা ও ২ শিশু। ঘটনার পরে চারবছর পেরিয়ে গিয়েছে। তৃণমূল-বিজেপি নিহতদের স্মরণেও আলাদা করে স্মারক নির্মাণ করেছে গ্রামে। চার বছর পরের চিত্র কিছুটা বদলেছে। গ্রামে পরিকাঠামোগত উন্নতি হয়েছে, রাস্তা, বাড়িঘর অনেকটাই নতুনভাবে গড়ে উঠেছে। কিন্তু মানুষের মনের ভয় এখনও পুরোপুরি কাটেনি। বিশেষ করে নির্বাচন এলেই সেই পুরনো আতঙ্ক ফিরে আসে। অনেকেই আশঙ্কা করেন, আবার কোনও অঘটন ঘটতে পারে। সেই কারণে সাধারণ মানুষ এখনও এক ধরনের অদৃশ্য চাপের মধ্যে দিন কাটান। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election: Memories of violence, TMC flags fly in Bogtui village
গ্রামে জনসংযোগ তৃণমূল নেতার।

তবে এই সময়ের মধ্যে গ্রামবাসীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতার ছবিও দেখা গেছে। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, প্রশাসনিক কাজের জন্য ব্লক অফিসে গেলে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ স্থানীয় স্তরে ঐক্যের বার্তাই দেয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী গ্রামে প্রচার চালালেও, বিজেপি প্রার্থী ধ্রুব সাহার তেমন সক্রিয় উপস্থিতি চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।এমনকি বগটুই হত্যাকাণ্ডের ৪ বছর পূর্তিতে ২১শে মার্চ তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় বগটুই কাণ্ডে মৃত পরিবারের সদস্যদের নিয়ে শহীদবেদিতে মাল্য দান করেন।

রামপুরহাটের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় জানান “বর্তমানে বগটুই গ্রামের মানুষ শান্তিতে আছেন। এখন কোনরকম অশান্তির খবর নেই। বগটুই গ্রামে অনেক শান্ত প্রিয় মানুষ আছেন।এখানে কোন গন্ডগোল নেই।” বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা জানান, “বগটুই গ্রামের মানুষের মধ্যে তৃণমূল একটি ভুল বার্তা পৌঁছে দিয়েছেন। আমরা চেয়েছিলাম সেই ভুল ধারণা থেকে তাদের বের করে এনে গ্রামে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু গ্রামের মানুষ আমাদের থেকে হাত সরিয়ে নিয়েছেন। আমরা চাই বগটুই গ্রামের মানুষ শান্তিত বসবাস করুক।” নির্বাচন (WB Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই আবার সেই স্মৃতিগুলো যেন নতুন করে ফিরে আসছে গ্রামবাসীর মনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.