Advertisement
Advertisement
Birbhum

সাপ্লিমেন্টারি তালিকায় পরিবারের ৮ জনের নাম ডিলিট! এরপর কী হবে? ‘আতঙ্কে’ মৃত্যু বৃদ্ধের

এসআইআর খসড়া তালিকায় বিচারাধীন হিসেবে নাম ছিল। সাপ্লিমেন্টারি তালিকায় দেখা গেল পরিবারের আটজনের নাম বাদ! সেই বিষয় জানার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছিল। এরপর কী হবে? ঘরবাড়ি থেকে চলে যেতে হবে! সেই 'আতঙ্কে' প্রাণ হারালেন বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে।

Advertisement
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৪৪

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৪৪

options
link
সাপ্লিমেন্টারি তালিকায় পরিবারের ৮ জনের নাম ডিলিট! এরপর কী হবে? ‘আতঙ্কে’ মৃত্যু বৃদ্ধের zoom
আতঙ্কে পরিবারের সদস্যরা। ছবি: সুশান্ত পাল।

এসআইআর (SIR in West Bengal) খসড়া তালিকায় বিচারাধীন হিসেবে নাম ছিল। সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary List) দেখা গেল পরিবারের আটজনের নাম বাদ! সেই বিষয় জানার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছিল। এরপর কী হবে? ঘরবাড়ি থেকে চলে যেতে হবে! সেই ‘আতঙ্কে’ প্রাণ হারালেন বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে। মৃতের নাম সাদত আলি। আজ, বুধবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, মল্লারপুরেও তালিকায় নাম না থাকার আতঙ্কে অর্চনা বিবি নামে এক মহিলা মারা গিয়েছেন বলে খবর।

এসআইআর (SIR in West Bengal) ঘিরে বাংলায় ‘আতঙ্কে’ বহু মানুষ মারা গিয়েছেন। সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিট দেখে আতঙ্কে মৃত্যুর ঘটনাও সামনে আসছে। এবার ময়ূরেশ্বরের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুনুটিয়া গ্রামে ৫৮ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুর খবর এসেছে। রান্নার হাঁড়ি আলাদা হলেও পরিবারের সদস্যরা একই সঙ্গে থাকেন বলে খবর। এসআইআরের খসরা তালিকায় পরিবারের আটজনের নাম বিচারাধীন বলে জানা যায়। নথিপত্রও জমা করা হয়েছিল। এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে দেখা যায় পরিবারের আটজনের নাম বাদ গিয়েছে। ওই বৃদ্ধের পুত্রবধূ-সহ তাঁর ভাই-ভাইয়ের বউ ও অন্যান্যদের নাম নেই!

Advertisement

কমিশনের তরফে ট্রাইবুনালে যাওয়ার কথা জানানো হয়েছে। তাহলে এরপর কী হবে? নাম না উঠলে কি দেশ ছাড়তে হবে? সব নথিপত্র জমা দেওয়ার পরও কেন নাম থাকল না? এই বিষয় নিয়েই আতঙ্ক চেপে বসেছিল বৃদ্ধের। গত দু’দিন ধরে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন, সবসময় অন্যমনস্ক-দুশ্চিন্তায় থাকতেন তিনি। এমনই দাবি করেছেন পরিবারের সদস্যরা। এরপরই আজ সকালে তাঁর মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। আতঙ্কেই মৃত্যু বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মল্লারপুরের তালোয়া গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারের ৯৬ পাটের বাসিন্দা অর্চনা বিবি প্রাণ হারিয়েছেন। ‘এসআইআর আতঙ্কে’ই তিনি মারা গিয়েছেন এমন দাবি করেছেন পরিবারের সদস্যরা। গতকাল, মঙ্গলবার রাতে তিনি মারা গিয়েছেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল বলেন, “এই মৃত্যুটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। মৃত্যুটা দুঃখজনক, তবে কী কারণে মারা গিয়েছেন, বলতে পারব না।” দুধকুমার মণ্ডলের পালটা মন্তব্য ময়ূরেশ্বর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়ের। তিনি বলেন,”তৃণমূল মৃতদেহ নিয়ে রাজনীতি করে না। মৃতদেহ নিয়ে রাজনীতি করে বিজেপি। অভয়ার মাকে বিজেপি বিধানসভা ভোটের প্রার্থী করেছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.