ছাব্বিশের নির্বাচনে (WB Assembly Election 2026) নন্দীগ্রাম আসনে মুখোমুখি লড়াইয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁরই ঘনিষ্ঠ পবিত্র কর (Pabitra Kar)। বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র। স্বাভাবিক নিয়মেই সেখানে শিক্ষাগত যোগ্যতা থেকে সম্পত্তির খতিয়ান, সবটাই তুলে ধরেছেন। চলুন জেনে নেওয়া যাক তাঁর শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তির পরিমাণ।
এই বিষয়ে আরও খবর
২০২৪-২৫ অর্থবর্ষে আয়ের পরিমাণ ৪ লক্ষ ৯৯ হাজার ৫৫০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষেও মোটামুটি তা একইরকম ছিল, ৪ লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। এই মুহূর্তে তাঁর কাছে নগদ রয়েছে ৫৪ হাজার ৫৩০ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৫৭৬। একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০০০।

হলফনামা অনুযায়ী, ১৯৯৮ সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন। একদা শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত বছর ৪৩-এর পবিত্র করের ২০২৪-২৫ অর্থবর্ষে আয়ের পরিমাণ ৪ লক্ষ ৯৯ হাজার ৫৫০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষেও মোটামুটি তা একইরকম ছিল, ৪ লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। এই মুহূর্তে তাঁর কাছে নগদ রয়েছে ৫৪ হাজার ৫৩০ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৫৭৬। একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে রয়েছে ১০০০। তাঁর দুটি জীবনবিমা রয়েছে। তা যথাক্রমে ১০ লক্ষ ও ২৫ লক্ষ টাকার। এছাড়া সোনা রয়েছে মোট ৫০ গ্রাম। তিনি যে বাইকটি ব্যবহার করেন সেটির দাম ৮৬ হাজার টাকা। এছাড়া পবিত্র করের একটি কৃষিজমি রয়েছে। যার মূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৬৫ টাকা।
পবিত্র করের স্ত্রীর হাতে রয়েছে নগদ ২৮ হাজার ২৭৪ টাকা। রয়েছে ৪০০ গ্রাম সোনা। প্রার্থীর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লক্ষ ৭৩ হাজার ৪১ টাকা। হলফনামা অনুযায়ী, প্রার্থীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মোট ৪ টি এফআইআর দায়ের হয়েছে। একটি ২০২০ সালে। ২টি ২০২১ সালে, অপরটি ২০২৩ সালে। এছাড়া ২০২০ সালে হলদিয়ার এসিজেএম আদালতে পবিত্র বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। ২০২১ সালে হলদিয়ার এডিজে ও এসিজেএম আদালতে একটি করে মামলা হয়। ২০২৩ সালে হলদিয়ার এসিজেএম আদালতে আরও একটি মামলা রুজু হয় পবিত্রের বিরুদ্ধে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রিত্বের ১২ বছর, বুধে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে নৈশভোজ মোদির, দিল্লি যাচ্ছেন শুভেন্দুও
-
রোহতকের বাজারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত অন্তত ৩, পুড়ে ছাই ১০টি দোকান
-
অভিষেকের খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির! কলকাতা ফিরলেই গ্রেপ্তার?
-
চোট সারিয়ে ফিরেই গোল মেসির, বিশ্বকাপের একদিন আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় আর্জেন্টিনার
-
ইতিহাস মোদির, নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! প্রশংসায় রাষ্ট্রপ্রধানরা
নিবেদিত






