ভোটের মুখে রাতের শহরে বিপুল নগদ পাচারের ছক? নেতাজিনগর (Netaji Nagar) থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা। রাতে পুলিশ ও এসএসসির যৌথ তল্লাশিতে এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে। এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, শনিবার রাতে নেতাজিনগর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় আলিপুরের দিক থেকে একটি গাড়ি আসে। সন্দেহ হওয়ায় চালককে গাড়ি থামাতে বলেন আধিকারিকরা। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা। আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করে জেরা করা হয়।
এত টাকা কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল? সেই সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি চালক। অভিযোগ এই টাকা পাচার করা হচ্ছিল। কিন্তু কোথায়? তা জানার চেষ্টা করছে পুলিশ। টাকা উদ্ধারের পর আয়কর বিভাগকে খবর দেওয়া হয়। নিয়ম মেনে টাকা তুলে দেওয়া হয়েছে আধিকারীকদের হাতে। তারা তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিয়ম মেনে টাকা আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকার মালিককে তলব করা হবে। তিনি টাকার প্রমাণ দিতে পারলে তা ফেরত পাবেন। না হলে সেই টাকা জমা পড়বে সরকারের ঘরে। তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
নিবেদিত






