Advertisement
Advertisement
West Bengal Assembly Election

সাসপেন্ড বিজেপির পতাকা গোছানো পানিহাটির সেক্টর অফিসার, তৃণমূলের অভিযোগকে মান্যতা কমিশনের

'পক্ষপাতদুষ্ট' ওই আধিকারিককে শোকজ করেছে কমিশন। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ২২:৪৭

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ২২:৪৭

options
link
সাসপেন্ড বিজেপির পতাকা গোছানো পানিহাটির সেক্টর অফিসার, তৃণমূলের অভিযোগকে মান্যতা কমিশনের zoom
ফাইল ছবি

তৃণমূলের অভিযোগের জেরে ‘বিজেপি ঘেঁষা’ সেক্টর অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিজেপির প্রচার সামগ্রী গোছানোর অভিযোগে সাসপেন্ড করা হল পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে। পাশাপাশি ‘পক্ষপাতদুষ্ট’ ওই আধিকারিককে শোকজ করেছে কমিশন। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও সামনে এসেছিল। যেখানে দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে বসে কয়েকজন ব্যক্তি বিজেপির প্রচার সামগ্রী গোছানোর কাজে ব্যস্ত। মেঝেতে বসে বিজেপির পতাকা বাঁধার কাজ করছেন তিনজন। তাঁদের সামনে স্তূপ করে রাখা পোস্টার বা লিফলেট, চারপাশে ছড়িয়ে রয়েছে বিজেপির পতাকা। ঘরোয়া পরিবেশে চলা এই প্রস্তুতির মাঝেই নির্বাচনী প্রচার সংক্রান্ত কথোপকথনও শোনা যায়। এদের মধ্যেই ছিলেন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার। শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সেখানে থাকা এক ব্যক্তি কি নির্বাচন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার? তিনি দাবি করেন, একটি সূত্র এমন ইঙ্গিত দিচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই সামনে আসে ওই ব্যক্তির পরিচয়। জানা গিয়েছে, ভিডিয়োয় কালো গেঞ্জি পরা ব্যক্তি অতনু চক্রবর্তী, যিনি পানিহাটির সেক্টর অফিসার হিসেবে নিযুক্ত। তাঁর বাড়ি আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকায়। পেশায় তিনি শিক্ষক, বারাসত চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কোনও আধিকারিক কীভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারের কাজে যুক্ত থাকতে পারেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় তৃণমূল। ওই আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তোলা হয় শাসকদলের তরফে। এই ঘটনার পর চাপের মুখে পড়ে অভিযুক্ত ওই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হল কমিশনের তরফে।

শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সেখানে থাকা এক ব্যক্তি কি নির্বাচন কমিশন নিযুক্ত পানিহাটির সেক্টর অফিসার? তিনি দাবি করেন, একটি সূত্র এমন ইঙ্গিত দিচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযুক্ত ওই আধিকারিককে সাসপেন্ড করার বিজ্ঞপ্তিও সামনে এসেছে। যেখানে লেখা হয়েছে, সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে আপনাকে (অতনু চক্রবর্তী) রাজনৈতিক দলের কার্যকলাপে জড়িত থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ধরনের কর্মকান্ড দায়িত্বে অবহেলার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনার কাজ কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে খুন্ন করছে। যার জেরেই আপনাকে সেক্টর অ্যাসিস্টেন্টের দায়িত্ব থেকে অপরাসণ করা হল। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তা লিখিতভাবে কমিশনকে জানাবেন।’

অভিযুক্ত আধিকারিককে বরখাস্তের নোটিস।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.