বামেদের সঙ্গে জোট হয়নি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় একাই লড়ছে কংগ্রেস। নেতা-কর্মীরা চেষ্টা করছেন, যে কোনও মূল্যে অন্তত কয়েকটি আসনে যদি জয় মেলে। ভোটকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে বাংলায় প্রচার করছেন খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কয়েকদিনের ব্যবধানে বুধবার ফের বাংলায় আসছেন তিনি। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতার বুকে দুটি সভা করার কথা। একটি মেটিয়াবুরুজ অন্যটি পার্ক সার্কাস ময়দানে। কিন্তু কমিশনের নিয়মের গেরোয় মেলেনি অনুমতি। ফলে সভা ঘিরে এখনও অনিশ্চয়তা। তবে ওইদিন শ্রীরামপুরে সভা করবেন রাহুল। তার ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
চলতি বছর দু’দফায় হবে বাংলার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার ভোট হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল। ফলে এবার সবদলের নেতাদের নজর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আসনগুলোতে। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতার ২ টি গুরুত্বপূর্ণ এলাকা মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে গোল বেঁধেছে কমিশনের নিয়মের কারণে। কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় সভা-মিছিলের অনুমতি দেয় কেএমসি। কিন্তু বর্তমানে তা কমিশনের অধীনে। আর সেই কারণেই এখনও মেলেনি সভার অনুমতি।
জানা যাচ্ছে, যদি শেষমুহূর্ত পর্যন্ত সভার অনুমতি না মেলে সেক্ষেত্রে মেটিয়াবুরুজের যে এলাকায় ব়্যালি করছেন মহম্মদ আজহারউদ্দিন, সেখানে সভা হতে পারে। অথবা হতে পারে ব্রেবোর্ন কলেজের সামনের মোড়ে। তবে ২৩ তারিখ শ্রীরামপুরের সভার অনুমতি মিলেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, ২০১৬ সালের ভোটের আগে বাম কংগ্রেস যৌথ সভায় শামিল হয়েছিলেন রাহুল। পার্ক সাকার্সে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে সভা করেছিলেন তিনি। দশ বছর পর ফের সেখানে সভা করার চেষ্টায় রাহুল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট
নিবেদিত






