ভোট গণনা এখন মধ্যগগনে। গোটা প্রক্রিয়া শেষ হতে অন্তত সন্ধে গড়িয়ে রাতও হয়ে যাবে। এখনও পর্যন্ত প্রাথমিক রিপোর্ট যা বলছে, বাংলায় বেশিরভাগ কেন্দ্রেই এগিয়ে আছেন পদ্ম-প্রার্থীরা। গণনায় সম্ভাব্য জয়ের ইঙ্গিত পেতেই দিকে দিকে যেমন বিজয়োল্লাস মেতে উঠেছে গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। ঠিক তেমনই একাধিক জায়গা থেকে হিংসা-ক্ষোভের বহিঃপ্রকাশের ছবিও উঠে আসে। আসানসোলের জামুড়িয়ায় তৃণমূল কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
এই বিষয়ে আরও খবর
গণনা শেষ হওয়ার আগেই জামুড়িয়ার চারুলিয়া গ্রামে বিজেপির জয়োল্লাস শুরু হয়। কিছুক্ষণ পরেই ওই এলাকায় তৃণমূলের কার্যালয় থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। পার্টি অফিসের বাইরে ছড়িয়ে ভাঙা চেয়ার। চুরুলিয়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে দুর্গাপুরের গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের অস্থায়ী কার্যালয় ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বাধা দিয়ে আটকে দেয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। কল্যাণী ব্লকের মুরাতিপুরেও তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন
-
গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০র সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
নিবেদিত






