রাজ্যে ক্ষমতার পালাবদলে কি বদলে যায় দেওয়ালের রংও? অতীতে রাজ্যের অনেক জায়গায় দেওয়ালের লাল রং বদলে নীল-সাদা হয়েছিল। এবার সেই নীল-সাদা বদলে কি গেরুয়া রং হতে শুরু করল? রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় বদলে যেতে শুরু করেছে। সেই আবহে শিলিগুড়ির মমতা মন্দিরের দেওয়ালের রংও বদলে গেল! নীল-সাদা রং বদলে গেল গেরুয়ায়!
এই বিষয়ে আরও খবর
শিলিগুড়ি শহরের মমতা মন্দির এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তৃণমূল কংগ্রেস শাসনকালে শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি সমাজকল্যাণমূলক ওয়েলফেয়ার হিসেবে পরিচিত হয় এলাকায়। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেই ওয়েলফেয়ারের নাম রাখা হয়েছিল ‘মমতা মন্দির’। একতলা বাড়ির দেওয়ালের রং ছিল নীল-সাদা। রাজ্যে পালাবদলের পর ওই দেওয়ালের রংই বদলে গেরুয়া হয়ে গেল। নাম বদলে ‘রামভবন’ রাখা হবে! ওয়েলফেয়ার হিসেবেই সেটি কাজ করবে বলে বিজেপি সূত্রে খবর।
শিলিগুড়ি বিধানসভায় এবারও বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। রাজ্যে বিজেপি ২০৭ আসন জিতে ক্ষমতায় এসেছে। সেই আবহে ওই মমতা মন্দির নামক ওয়েলফেয়ার দখল হয়েছে বলে অভিযোগ।
শিলিগুড়ি বিধানসভায় এবারও বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। রাজ্যে বিজেপি ২০৭ আসন জিতে ক্ষমতায় এসেছে। সেই আবহে ওই মমতা মন্দির নামক ওয়েলফেয়ার দখল হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দেওয়ালেও রং গেরুয়া করে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে! ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা মন্দিরের চেয়ারম্যান তাণ্ডব মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি সমাজকল্যাণমূলক ওয়েলফেয়ার কেন্দ্র ছিল। কেবল নামের কারণে সেখানে ভাঙচুরের পাশাপাশি রং পরিবর্তন করা হল! জায়গাটিও দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসাও চলে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে, বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল বিশ্বশর্মা অন্য কথা দাবি করেছেন। তাঁর মতে, সেটি কোনও সক্রিয় ওয়েলফেয়ার কেন্দ্র ছিল না। বরং সেখানে রাতে আড্ডা, নেশার আসর বসত।স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্র থেকে কোনও বাস্তব সুবিধা পাননি। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের আমলে ওই জায়গা দখল করা হয়েছিল। ওই ওয়েলফেয়ারের নাম এবার রামভবন রাখা হবে বলেও তিনি দাবি করেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
টাকার প্রয়োজনে কাজ করতেন কারখানায়, ‘শ্রমিক’ উন্দেভের রূপকথায় নকআউটে জার্মানি
-
‘হরমুজ বন্ধ হলেই ইরান ধ্বংস করব’, ফের হুমকি ট্রাম্পের, পালটা তোপ তেহরানের
-
সাত শৃঙ্গের মাঝে পবিত্র হ্রদ, শুরু হল হেমকুণ্ড যাত্রা, কীভাবে যাবেন, জেনে নিন খুঁটিনাটি
-
মিড ডে মিলের বরাদ্দবৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন
-
সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৬০ কিমি বাঁধ, সুন্দরবনকে ‘সুন্দর’ করতে বাজেটে ঢালাও বরাদ্দ
নিবেদিত






