Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
West Bengal Assembly Election Result 2026

‘পদ্ম ফুটল বঙ্গে’, গেরুয়া সুনামির পরই পোস্ট মোদির, কর্মীদের ‘ত্যাগ’ স্মরণ করে শুভেচ্ছা শাহের

বাংলায় ক্ষমতা দখল নিশ্চিত হতেই পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৯

options
link
‘পদ্ম ফুটল বঙ্গে’, গেরুয়া সুনামির পরই পোস্ট মোদির, কর্মীদের ‘ত্যাগ’ স্মরণ করে শুভেচ্ছা শাহের zoom
শনিবার বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণে থাকবেন মোদি-শাহ।

বঙ্গে গেরুয়া ঝড়। মমতা সরকারের পতন। বাংলায় ক্ষমতা দখল নিশ্চিত হতেই পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি লিখলেন, ‘পদ্ম ফুটল বঙ্গে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে।’ অন্যদিকে পুরো পোস্টটি বাংলায় লিখে শাহ লিখলেন, ‘বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। বাংলার কোণে কোণে লড়াই করে যাওয়া প্রতিটি কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই।’  পাশাপাশি অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলে খবর।

বাংলায় পরিবর্তন চেয়েছেন জনতা। গণ দেবতার রায়ে প্রথমবার বঙ্গে সরকার গঠন করবে বিজেপি। তা কার্যত স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, তিনি লেখেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

অন্যদিকে, অমিত শাহ পোস্ট করে জানিয়েছেন, বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয়ের পিছনে অসংখ্য কর্মীদের ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদান রয়েছে। হিংসা সহ্য করেও যাঁরা গেরুয়া পতাকা ছাড়েননি তাঁদের জন্য এই জয়। তিনি লেখেন, ‘শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যে সব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।’

পাশাপাশি তিনি লেখেন, ‘বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনও দিন ভুলতে পারবে না। বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর এই বিশ্বাস রেখেছে, আমরা অবশ্যই তা পূরণ করব। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে ও ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.