Advertisement
Advertisement
Shankar Ghosh

ভাত-ডাল-মাছেই তৃপ্তি: শংকর ঘোষের ডায়েটে পুরোপুরি বাঙালিয়ানা

নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তাঁর জীবনযাপন একই রকম সহজ- যেখানে বাড়তি চাকচিক্য নেই, আছে শুধু নিয়ম আর স্বাভাবিকতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:১৯

options
link
ভাত-ডাল-মাছেই তৃপ্তি: শংকর ঘোষের ডায়েটে পুরোপুরি বাঙালিয়ানা zoom
ভোট-প্রচারে কোন ফর্মুলায় নিজেকে রাখছেন ফিট? ছবি: সংগৃহীত

শংকর ঘোষ। শিলিগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক। এবারও শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই লড়াইয়ে নামছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ, প্রচারের চাপ আর জনসংযোগের মাঝেও তাঁর জীবনযাপন একেবারেই সাদামাটা। দিন শুরু হয় হাঁটাহাঁটি দিয়ে, খাবারে থাকে ভাত-ডাল-মাছের সহজ সমীকরণ, আর অবসরে আড্ডা আর পুরনো গানের সঙ্গ। চলুন দেখে নেওয়া যায় কীভাবে নিজেকে ফিট রাখেন শংকর ঘোষ (Shankar Ghosh)।

shankar ghosh siliguri mla candidate lifestyle daily routine
ভোট-প্রচারে। ছবি: শংকর ঘোষের ফেসবুক সৌজন্যে।

ব্যস্ততার মাঝেও নিয়ম
প্রচারের চাপ, মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ, সভা-সমাবেশ- সব মিলিয়ে দিনভর ব্যস্ততা। তবুও সকাল শুরু হয় আগের মতোই, হাঁটাহাঁটি দিয়ে। সময় পেলেই নিজেকে ফিট রাখার জন্য অল্প কিছু যোগাভ্যাস।

Advertisement

খাবারে নেই বাড়তি আয়োজন

  • সকালবেলায় চা আর বিস্কুট।
  • দুপুরে ভাত-ডাল-মাছ-শাক- যা পাওয়া যায় তাই। কোনও বিশেষ ডায়েট নয়, বরং সহজ খাবারেই অভ্যস্ত তিনি।
  • রাতের খাবারেও সেই ভাত। ভাতের সঙ্গে যে কোনও কিছু। নিজেকে ‘ভেতো বাঙালি’ বলেই পরিচয় দিতেই ভালোবাসেন।

স্বাস্থ্য সচেতনতা
রক্তচাপ ওঠা-নামা করলেও কাজ চালিয়ে যান আপন গতিতে। নিয়মিত হাঁটা আর সাধারণ খাবারই তাঁর ভরসা।

shankar ghosh siliguri mla candidate lifestyle daily routine
জনসংযোগ। ছবি: শংকর ঘোষের ফেসবুক সৌজন্যে।

জলের উপর নির্ভরতা
দিনভর দৌড়ঝাঁপের মধ্যে তেষ্টা মেটাতে শুধু জলই ভরসা। অন্য কোনও পানীয়র অভ্যেস নেই।

মানুষের সঙ্গে সময় কাটানোই রিল্যাক্সেশন
বিধায়ক জানিয়েছেন, চাপের মধ্যে টেনশন কমানোর আলাদা কোনও পদ্ধতি নেই, মানুষের সঙ্গে কথা বলা, আড্ডা দেওয়া, এটাই তাঁর সবচেয়ে বড় স্বস্তি। ফাঁক পেলেই শোনেন পুরনো হিন্দি আর বাংলা গান, বিশেষ করে ধীর লয়ের সুর বিশেষ পছন্দ।

সব মিলিয়ে, নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তাঁর জীবনযাপন একই রকম সহজ- যেখানে বাড়তি চাকচিক্য নেই, আছে শুধু নিয়ম আর স্বাভাবিকতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.