ভোটের (West Bengal Assembly Election) দিন ভোট লুট, বুথ দখল করতে পারে বিজেপি। প্রচারে বেরিয়ে এই আশঙ্কা করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব। বিজেপি ভোট লুট করতে এলে তাঁর মৃতদেহের উপর দিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি সমাজবিরোধীদের দিয়ে শিলিগুড়িতে পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন গৌতম। তিনি জানান, আগামী দুই দিন খুবই গুরুত্বপূর্ণ। রাতের বেলায় বিজেপি অনেক অশান্তি করার চেষ্টা করবে, ভোট কেনার চেষ্টা করবে।
এই বিষয়ে আরও খবর
গৌতমের আরও অভিযোগ, বিজেপি গাড়িতে করে এলাকায় বহিরাগত ঢোকাচ্ছে। ৩১ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি থেকে সোনার গয়না, টাকা-সহ লুট করা হয়েছে। দুষ্কৃতীদের মুখে কাপড় বাধা ছিল। বুথ দখলের জন্য এই সব দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বুথ দখল, বহিরাগত ঢুকিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের সব পোস্টার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে দুষ্কৃতীরা।
গৌতমের হুঁশিয়ারি, এলাকার হোটেল, গেস্টহাউসে আর কোনও বাইরের লোক যেন না থাকেন। কোনও বহিরাগত থাকলে বিক্ষোভ করবে মানুষ। তাঁর কথায়, “২৩ তারিখ কোনও বেগতিক দেখলে আমি সামনে থাকবো। কোনও অন্যায়, ভোট লুট আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। আমি বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি।”
আজ প্রথম দফার ভোটের (West Bengal Assembly Election) প্রচারের শেষ দিন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকে নিজের নির্বাচনী এলাকায় প্রচারে ব্যস্ত রয়েছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। ভোটে জিতলে শিলিগুড়ি শহরের কী কী উন্নয়ন করা হবে তা-ও জানান তিনি। গৌতম বলেন, ২ হাজার কোটি টাকার জল প্রকল্পের কাজ চলছে। খুব দ্রুত এই কাজ সম্পন্ন হবে। যানজট দূর করতে পরিকল্পনা করা হচ্ছে। তাঁর কথায়, “ভোটে জিতলে মানুষের বিধায়ক হবো। শিলিগুড়িকে গতিশীল, আধুনিক ও ওয়ার্ল্ড ক্লাস শহরে পরিণত করব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
নিবেদিত






