Advertisement
Advertisement
Subhankar Sarkar

‘আন্দোলন’ স্তিমিত! ছাব্বিশের ভোটে শ্রীরামপুরে লড়বেন শুভঙ্করই, বাকি ১০ আসনে প্রার্থী কারা?

বুধবার রাতে রাজ্যের বাকি ১০ আসনের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। একনজরে দেখে নিন কোন আসনে কে লড়বেন?

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:১২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:১২

options
link
‘আন্দোলন’ স্তিমিত! ছাব্বিশের ভোটে শ্রীরামপুরে লড়বেন শুভঙ্করই, বাকি ১০ আসনে প্রার্থী কারা? zoom
আসন্ন ভোটে প্রার্থী হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ফাইল ছবি

আন্দোলন নয়, শ্রীরামপুর কেন্দ্র থেকে ছাব্বিশের ভোটযুদ্ধে (WB Assembly Election 2026) লড়াইয়ের পথে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)। বুধবার রাতে রাজ্যের বাকি ১০ আসনের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তাতেই দেখা গেল, শ্রীরামপুর আসনে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।বাকি আসনগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাদুড়িয়া। এই আসন থেকে লড়বেন  তৃণমূলত্যাগী বিধায়ক ও কংগ্রেসের পুরনো সদস্য কাজি আবদুর রহিম।

বাদুড়িয়ায় কংগ্রেসের হয়ে লড়বেন দলবদলকারী কাজি আবদুর রহিম। ফাইল ছবি

দলীয় সূত্রে প্রার্থী হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই তৎপরতা বাড়িয়েছিলেন শুভঙ্করবাবু। সূত্রের খবর, তিনি বৃহস্পতিবার থেকেই এলাকায় যাতায়াত শুরু করবেন, জনসংযোগ বৃদ্ধি করে পুরোদমে প্রচার শুরু করবেন। আরও জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে দলের ইস্তেহার প্রকাশিত হবে। এছাড়া বঙ্গভোটে প্রচারের জন্য শুভঙ্করবাবু দলের হাইকমান্ডের তরফে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দলীয় সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে দলের ইস্তেহার প্রকাশিত হবে। এছাড়া বঙ্গভোটে প্রচারের জন্য শুভঙ্করবাবু দলের হাইকমান্ডের তরফে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।

মাত্র দিন দুই আগেই শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) বলেছিলেন, “শ্রীরামপুরের মানুষ চাইছেন আমি প্রার্থী হই। গতবার আমি ৬২ হাজার ভোট পেয়েছিলাম। কিন্তু আমাকে ২৯৪ টা আসন দেখতে হবে। অনেকে বলছেন, আমার ছেলে প্রার্থী হোক। কংগ্রেস হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।” উল্লেখ্য, শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলনের বয়স মাত্র ২৫। বিদেশে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে ওঠা। স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি তাঁর একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। বর্তমানে বাবাকে একাধিক বিষয়ে পরামর্শ দেন আন্দোলন। তাই তাঁকে সরাসরি রাজনীতির লড়াইয়ে দেখার আশা হয়ত করেছিলেন দলীয় কর্মী, সমর্থকদের একাংশ।

পুত্র আন্দোলনের সঙ্গে শুভঙ্কর সরকার। ফাইল ছবি

কিন্তু হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। বহু আলাপ-আলোচনার পর সূত্রের খবর, আন্দোলনের মতো নবাগত নয়, আসন্ন বিধানসভা ভোটে অভিজ্ঞতায় ভরপুর শুভঙ্কর সরকারকেই প্রার্থী করল কংগ্রেস। শ্রীরামপুরে শুভঙ্কর সরকারের লড়াই হতে চলেছে তৃণমূলের তন্ময় ঘোষ, বিজেপির ভাস্কর ভট্টাচার্য ও সিপিএমের নবনীতা চক্রবর্তীর বিরুদ্ধে। একনজরে দেখে নিন, বাকি আসনগুলিতে হাত শিবিরের প্রার্থী কারা –

কংগ্রেসের শেষ দফার প্রার্থী তালিকা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.