Advertisement
Advertisement
West Bengal Assembly Election

ভবানীপুরে অবৈধভাবে পার্টি অফিস তৈরি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ‌্যানগঞ্জে জোর করে ক‌্যাম্প অফিস তৈরি করছে বিজেপি। অথচ এই এলাকায় গত বছর থেকে নির্মাণে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২১:১৯

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২১:১৯

options
link
ভবানীপুরে অবৈধভাবে পার্টি অফিস তৈরি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের zoom
অবৈধ নির্মাণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ সুব্রক বক্সির।
Advertisement

ভোটের মুখে সরগরম রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। এখানে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মুখোমুখি লড়াই। ফলে স্বভাবতই এখানে বরাবর তুঙ্গে রাজনীতির পারদ। শনিবার এখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানাল শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভা ও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবানীপুরের ২৩বি, অরফ‌্যানগঞ্জে শুভেন্দু অধিকারী নাকি জোর করে নিজের নির্বাচনী অফিস তৈরি করছেন! রীতিমতো প্রমাণ সহকারে কমিশনে নালিশ জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ‌্যানগঞ্জে জোর করে ক‌্যাম্প অফিস তৈরি করছে বিজেপি। কারণ, যে জমিতে অফিস হচ্ছে সেখানে ২০২৫ সালের ৮ অক্টোবর নোটিস পাঠিয়ে কাজ বন্ধ করেছে পুরসভা। এতমাস পর সেই নির্দেশ অমান‌্য করেই নির্মাণ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলিপুর থানায় পুরসভা অভিযোগ জানিয়েছে।

বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ‌্যানগঞ্জে জোর করে ক‌্যাম্প অফিস তৈরি করছে বিজেপি। কারণ, যে জমিতে অফিস হচ্ছে সেখানে ২০২৫ সালের ৮ অক্টোবর নোটিস পাঠিয়ে কাজ বন্ধ করেছে পুরসভা। এতমাস পর সেই নির্দেশ অমান‌্য করেই নির্মাণ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলিপুর থানায় পুরসভা অভিযোগ জানিয়েছে। কমিশনকে দেওয়া চিঠিতে সুব্রত বক্সি জানিয়েছেন, “দুই লরি ভর্তি বাঁশ ও নির্মাণ সামগ্রী নিয়ে জোর করে জমিতে কাজ হচ্ছে। আইন মেনে নির্মাণকাজে বাধা দিতে পুলিশ সেখানে গেলে বিরোধী দলনেতা পুলিশকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন।” পুলিশের আপত্তি উপেক্ষা করে ঘটনাস্থলে এসে তীব্র ভাষায় শুভেন্দু তাঁদের আক্রমণ করেছেন বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, ভোট মিটলে পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা গ্রহণের হুমকিও তিনি দিয়েছেন বলে অভিযোগ। কমিশনকে দু’পাতা চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দাবি, ভবানীপুরের পুরসভার নিষেধাজ্ঞা জারি করা ওই এলাকায় অবিলম্বে বিজেপি প্রার্থীর নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং নির্বাচনী বিধি মেনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নিতে হবে। যদিও বিজেপি পালটা দাবি করেছে, কিছুই বেআইনি হচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.