ভোটের (West Bengal Assembly Election) মুখে গাইঘাটার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের অশ্লীল ভিডিও ঘিরে চাঞ্চল্য। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল), যেখানে সুব্রত ঠাকুরকে এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ঘটনা জানাজানি হতেই প্রবল শোরগোল পড়েছে এলাকায়।
এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি শিবির। ভিডিও ভাইরাল হতেই সুব্রত ঠাকুরের সমর্থনে সরব হয়েছে সারা ভারত মতুয়া মহাসংঘ। সংগঠনের পক্ষ থেকে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন সুব্রত ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এটা সম্পূর্ণ এআই-নির্মিত ভুয়ো ভিডিও। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তৃণমূল ব্যক্তিগত আক্রমণের পথে নেমেছে।”
আরও পড়ুন:
যদিও সুব্রতর অভিযোগ অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘আমি নিজে এই ভিডিও দেখিনি। তবে তৃণমূল এই ধরনের কালচারের সঙ্গে যুক্ত নয়।’’
উল্লেখ্য, সুব্রতকে প্রার্থী করায় গাইঘাটা কেন্দ্রে বিজেপির অন্দরে অসন্তোষ চরমে পৌঁছেছে। প্রার্থী পছন্দ না হওয়ায় গাইঘাটা থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন বিজেপি প্রার্থী তনিমা সেন। ভিডিও প্রকাশ্যে আসার পরই তনিমা জানিয়েছে, “আগেই বলেছিলাম, সুব্রত ঠাকুরের চরিত্র খারাপ। উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এবার প্রমাণ হল। ঠাকুর বাড়ির প্রতিনিধি ও বিজেপি প্রার্থী তাঁর চরিত্রে দাগ থাকবে কেন?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের পর পেনশন পাবেন তো? মানতেই হবে এই নিয়ম, সতর্ক করছে ইপিএফও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়াকড়ি, গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা, আর কী সিদ্ধান্ত মন্দির কমিটির?
-
পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?
-
তৃণমূল আমলে জমি দখল, ফেরত চাওয়ায় বিজেপিকর্মী উপর হামলা! আহত ৫
নিবেদিত


