Advertisement
Advertisement
Bengal Election 2026

একসঙ্গে যজ্ঞে আহুতি তৃণমূল ও বিজেপি প্রার্থীর! অক্ষয় তৃতীয়ায় টাকিতে ভিন্ন ছবি

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে যখন জোর লড়াই চলছে, ঠিক সেই সময়েই এক ভিন্ন ছবি ধরা পড়ল ওই বিধানসভারই এক মন্দির প্রাঙ্গণে।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২২:২৭

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২২:২৭

options
link
একসঙ্গে যজ্ঞে আহুতি তৃণমূল ও বিজেপি প্রার্থীর! অক্ষয় তৃতীয়ায় টাকিতে ভিন্ন ছবি zoom
মন্দিরে উপস্থিত সাধুসন্ত ও পুরোহিতদের সঙ্গে নিয়ে ওই দুই প্রার্থী যজ্ঞে অংশ নেন। নিজস্ব ছবি।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে টাকির মধুসূদন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা টাউন তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ দাসের  উদ্যোগে এই আয়োজন।  সেখানেই একসঙ্গে দেখা গেল তৃণমূল ও বিজেপি প্রার্থীকে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে যখন জোর লড়াই চলছে, ঠিক সেই সময়েই এক ভিন্ন ছবি ধরা পড়ল ওই বিধানসভারই এক মন্দির প্রাঙ্গণে। মন্দিরে উপস্থিত সাধুসন্ত ও পুরোহিতদের সঙ্গে নিয়ে ওই দুই প্রার্থী যজ্ঞে অংশ নেন। সোমবারের এই দৃশ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে টাকির মধুসূদন মন্দিরে মহাযজ্ঞে একসঙ্গে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল) এবং বিজেপি প্রার্থী শৌর্য্য বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা যায়। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে একই যজ্ঞকুণ্ডের সামনে বসে ধর্মীয় আচার পালন করতে দেখা গিয়েছে। মন্দিরে উপস্থিত সাধুসন্ত ও পুরোহিতদের সঙ্গে নিয়ে তাঁরা পুজোয় অংশ নেন। পুরোহিতের দুই পাশে বসে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় যজ্ঞানুষ্ঠান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিনের এই দৃশ্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক মহলের কয়েকজনের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা দিতে চেয়েছেন দুই প্রার্থী। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে টাকির মধুসূদন মন্দিরে আয়োজিত মহাযজ্ঞ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবেও উঠে এসেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.