অতিরিক্ত ভোটার তালিকাতেও নাম নেই হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখের (Kajal Sheikh)। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ওই আসনে নির্বাচন। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়ন পেশের আগে যদি তালিকায় তাঁর নাম না ওঠে, তাহলে কী ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও কাজল শেখের আশা, পরবর্তী অতিরিক্ত ভোটার তালিকায় নাম থাকবে তাঁর।
এই বিষয়ে আরও খবর
বছরের পর বছর বাংলাতেই রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh)। এই মাটিতেই বেড়ে উঠেছেন তিনি। তা সত্ত্বেও এসআইআর হিয়ারিংয়ে ডাক পড়েছিল কাজল শেখের। তাঁর ৯০-ঊর্ধ্ব মা-ও ছাড় পাননি। তাঁকেও তলব করা হয়েছিল হিয়ারিংয়ে। যাবতীয় নথি পেশ করেছিলেন তাঁরা। কিন্তু ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, তাঁদের নাম রয়েছে বিচারাধীনের তালিকা। মনে করা হয়েছিল, অতিরিক্ত তালিকায় তাঁদের নাম থাকবে। কিন্তু সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা গেল, সেখানে নাম নেই কাজল শেখ ও তাঁর মায়ের।
হাসন আসনে কাজল শেখকে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ওই আসনে নির্বাচন। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ এপ্রিল। ফলে তার আগে ভোটার তালিকায় নাম না উঠলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
হাসন আসনে কাজল শেখকে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ওই আসনে নির্বাচন। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ এপ্রিল। ফলে তার আগে ভোটার তালিকায় নাম না উঠলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি মনোনয়ন পেশের আগে নাম না ওঠে সেক্ষেত্রে প্রার্থী বদল করতে হবে তৃণমূলকে। যদিও কাজল শেষের আশা, পরিবর্তী তালিকায় তাঁর নাম থাকবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
নিবেদিত






