Advertisement
Advertisement
Bidhannagar

সল্টলেকের গেস্টহাউসে কাদের ঘাঁটি? তৃণমূলের অভিযোগের পেতেই পুলিশের ধরপাকড়, জালে ৩

গেস্ট হাউজ কর্তৃপক্ষর দাবি, বিজেপি পার্টির তরফ থেকেই বুক করা হয় গেস্ট হাউস। গত ১৭ এপ্রিল থেকে ওই ৮ জন সেখানে আছেন বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৫:৫২

options
link
সল্টলেকের গেস্টহাউসে কাদের ঘাঁটি? তৃণমূলের অভিযোগের পেতেই পুলিশের ধরপাকড়, জালে ৩ zoom
সল্টলেকের গেস্টহাউস থেকে পুলিশের জালে ৩ 'বহিরাগত'।

সল্টলেকে সন্দেহভাজন উদ্বেগ! ভোটের আগে সল্টেলেকের গেস্টহাউসে বিজেপি শাসিত রাজ্যের বহিরাগতরা ঠাঁই নিয়েছেন। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর অভিযোগের পরেই অভিযানে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ইতিমধ্যে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, শনিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন, সল্টলেকের একটি গেস্ট হাউসে বহিরাগতরা আছেন। এরপরই খোঁজ খবর নিয়ে জানা যায়, ছত্তিশগড় ও ওড়িশা থেকে এসে থাকছেন আট জন। গেস্ট হাউজ কর্তৃপক্ষর দাবি, বিজেপি পার্টির তরফ থেকেই বুক করা হয় গেস্ট হাউস। গত ১৭ এপ্রিল থেকে ওই ৮ জন সেখানে আছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই বিধাননগর পূর্ব থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ৮ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরই ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Advertisement

তৃণমূল প্রার্থী সুজিত বোস জানান, “আমরা আগাম খবর রাখছিলাম যে সল্টলেকের বিভিন্ন গেস্ট হাউসে বিজেপি লোক নিয়ে এসে রেখেছে। নির্বাচনের সময় একটা গন্ডগোল বাধাবার চেষ্টা করছে। আমরা চাই বিধাননগরের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। যাঁরা এখানকার ভোটার নন, তাঁরা যেন এখানে না থাকেন। এটা পুলিশের দায়িত্ব, অবজার্ভারদের দায়িত্ব, এসডিও-এর দায়িত্ব আছে। এবিষয়ে অফিসিয়ালি চিঠি দিয়েছি।” যদিও এনিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কী কারনে ভোট আবহে গেস্ট হাউস ভাড়া করে ভিনরাজ্যের লোককে এনে রাখা হয়েছে? কমিশনের নির্দেশে সেই তদন্তই চালাচ্ছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.