খড়গপুরের আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি দিয়ে এবার বিপাকে দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। নির্বাচনী (West Bengal Elections 2026) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানানো হয়েছে চিঠিতে।
এই বিষয়ে আরও খবর

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। পছন্দের আসন খড়গপুরের প্রার্থী হয়েই ফের চেনা ঝাঁজাল মেজাজে ধরা দিচ্ছেন বঙ্গের পদ্মশিবিরের ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন তিনি। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তাঁর আরও হুঁশিয়ারি, ”আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।”
এখানেই থামেননি দিলীপ ঘোষ। বলেন, “আগে খড়গপুরের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামী দিনেও এমন হিসাব করব হিসাব মেলাতে পারবে না। খড়গপুরে এসব চলবে না।” খড়গপুরের আইসিকে বেনজির আক্রমণের কারণেই তাঁর বিরুদ্ধে কমিশনে তৃণমূল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
নিবেদিত






