বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ব্রিগেডে প্রশাসনিক ও জনসভা করবেন তিনি। তার আগে শনিবার সকাল থেকে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে?
এসপ্ল্যানেড
কেপি রোড
হসপিটাল রোড
লাভার্স লেন
ক্যাসুরিনা অ্যাভিনিউ
কুইসনওয়ে
আরও পড়ুন:
- পণ্যবাহী সমস্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম সামগ্রী, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে।
- ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকায় যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা। হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্র্যাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেনে পার্কিং করা যাবে না।
কোন পথে আসবে মিছিল
শিয়ালদহ ও হাওড়া স্টেশন, দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন অংশ, শ্যামবাজার, ধর্মতলা থেকে মিছিল আসতে পারে।
- ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম ও অন্যান্য যানবাহন চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া অন্যান্য যেকোনও রাস্তায় যানচলাচল প্রয়োজনমতো বদল করা হতে পারে। ট্রাফিক পুলিশদের সে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করবেন তিনি। স্বাভাবিকভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১০ ফুট উচ্চতা ও ৮০ ফুট চওড়া এই মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালি অস্মিতায় শান দিতে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। মঞ্চের প্রতিটি কোণায় থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। বিষ্ণপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা থেকে পট-সহ নানা শিল্পকর্ম ফুটে উঠেছে মঞ্চে। থাকছে উত্তরবঙ্গের হাতি থেকে বিষ্ণুপুরের মন্দিরও। ওয়াকিবহল মহলের মতে, ছাব্বিশের আগে ‘আমি তোমাদেরই লোক’, বঙ্গবাসীকে এই বার্তা দিতেই এভাবে সাজানো হচ্ছে মোদির মঞ্চ। যদিও এতে আদৌ লাভ হবে কি? উত্তর মিলবে ভোটের ফলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন
নিবেদিত


