Advertisement
Advertisement
Bengal Election 2026

তৃণমূল পরিচালিত পুরসভায় মিলছে না বেতন! অভিযোগ করেছিলেন দীপ্সিতা, পালটা মিছিলে কর্মীরাই

উত্তর দমদম বিধানসভা নিউ বারাকপুর ও উত্তর দমদম পুরসভা নিয়ে গঠিত। নিউ বারাকপুর পুর কর্মীদের অভিযোগ, একটি ভিডিও পোস্টে দীপ্সিতা ধর দাবি করেন, অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না, মাসের পর মাস বকেয়া। এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৩৫

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৩৫

options
link
তৃণমূল পরিচালিত পুরসভায় মিলছে না বেতন! অভিযোগ করেছিলেন দীপ্সিতা, পালটা মিছিলে কর্মীরাই zoom
সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ফাইল ছবি

উত্তর দমদম পুরসভার অস্থায়ী ও স্থায়ী কর্মীদের বেতন মিলছে না! ভিডিও পোস্ট করেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। সেই ভিডিও মিথ্যে বলে দাবি কর পথে নামল স্থায়ী ও অস্থায়ী কর্মীরাই। কয়েকশো কর্মীর মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক পারদ চড়েছে।

উত্তর দমদম বিধানসভা নিউ বারাকপুর ও উত্তর দমদম পুরসভা নিয়ে গঠিত। নিউ বারাকপুর পুর কর্মীদের অভিযোগ, একটি ভিডিও পোস্টে দীপ্সিতা ধর দাবি করেন, অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না, মাসের পর মাস বকেয়া। এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন তাঁরা। মাছের আড়ত থেকে মিছিল শুরু হয়ে বাজার ঘুরে পৌনে সাত নম্বর রেলগেট পর্যন্ত যায়। পথে ওঠে ‘মিথ্যাচার বন্ধ কর’স্লোগান। কর্মীদের দাবি, তাঁদের বেতন নিয়মিত হয়, ট্রেজারি মারফতই প্রদান করা হয়।

Advertisement

পুরসভার অ্যাকাউন্টেন্ট শুভদীপ দাসের বক্তব্য, “এই অভিযোগ ডাহা মিথ্যে। আমাদের কাছে মাসভিত্তিক সম্পূর্ণ বেতনের তথ্য রয়েছে। সস্তা প্রচারের জন্য অসত্য কথা বলা হচ্ছে। এর জেরে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তাই প্রতিবাদে নেমেছি।” অস্থায়ী কর্মী দেবজ্যোতি দে-র বক্তব্য, “আমি প্রতি মাসেই নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পাই। অথচ ভিডিওতে বলা হচ্ছে আমরা বেতন পাই না। এটা সম্পূর্ণ মিথ্যা। এই অপপ্রচার বন্ধ হওয়া দরকার।” স্বাস্থ্যকর্মী শ্রাবণী চক্রবর্তীর বক্তব্য, “আমরা কোনও বেতন পাই না—এই দাবি সম্পূর্ণ ভুল। এই মিথ্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও বড় হবে।” প্রতিবাদে শামিল কর্মীদের হুঁশিয়ারি, দ্রুত এই ধরনের মন্তব্য প্রত্যাহার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। যদিও অভিযোগ প্রসঙ্গে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.