দুবরাজপুরের ইসলামপুর এলাকায় ৯০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তার প্রতিবাদে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের। সেখানে লেখা- ‘আগে ভোটার, পরে ভোট (WB Assembly Election 2026)। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, তাই ভোট বয়কটের হুঁশিয়ারি।
এই বিষয়ে আরও খবর
স্থানীয় সংগঠন ‘ইসলামপুর ইয়াং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি শেখ আলাউদ্দিন অভিযোগ করেন, বহু ক্ষেত্রে কোনও ভুল না থাকা সত্ত্বেও ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমার নিজের পরিবারেই এমন ঘটনা ঘটেছে। আমার বোনের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নাম লিখে দেওয়া হয়েছে। সেই ভুল তথ্যের জেরে ওর নাম তালিকা থেকে বাদ পড়েছে। এতে আমাদের দোষ কোথায়?”
এ দিকে রামপুরহাট বিধানসভার ভবানীপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে এসেছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের প্রধান সমস্যা ভাঙাচোরা রাস্তা! বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। গ্রামের কোনও নিজস্ব ভোটকেন্দ্র নেই। এর পাশাপাশি ভোট (WB Assembly Election 2026) দিতে গেলেও সমস্যার শেষ নেই। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। সেই অনুযায়ী গ্রামের প্রবেশ মুখে দড়ি বেঁধে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩০টি আদিবাসী পরিবারের বসবাস ভবানীপুর গ্রামে। তাঁদের দাবি, বারবার সমস্যার কথা জানানো হলেও আশ্বাসই মিলেছে! বাস্তবে কোনও উন্নয়ন হয়নি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
নিবেদিত






